কাশ্মীরের বাহিনীর সাফল্য! অনন্তনাগে সংঘর্ষে মৃত ২ জঙ্গি, বাড়িতে ফিরল একজন

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ফের নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ। বুধবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, জঙ্গি-জীবন ত্যাগ করে এক যুবক বাড়িতে ফিরেছে।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ফের নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ। বুধবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, জঙ্গি-জীবন ত্যাগ করে এক যুবক বাড়িতে ফিরেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। তবে নিরাপত্তার স্বার্থেই ওই যুবকের পরিচয় গোপন রাখা হয়েছে।

কাশ্মীরের বাহিনীর সাফল্য! অনন্তনাগে সংঘর্ষে মৃত ২ জঙ্গি, বাড়িতে ফিরল একজন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের কোতয়াল মহল্লা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এদিনে ভোরের দিকে এই অভিযান শুরু হয়। এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে অবশ্য স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এরপরেই দুপক্ষের গুলি বিনিময় শুরু হয়। গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় আরও জঙ্গির উপস্থিতি রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

এদিকে মঙ্গলবার কাশ্মীর উপত্যকার এক জঙ্গি আত্মসমর্পণ করেছে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী জঙ্গিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে যুবকের নিরাপত্তার কথা মাথায় রেখে পরিচয় গোপন রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+