জম্মু কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ ২ জঙ্গি
করোনা সংকটের মধ্যেই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ। দক্ষিণ কাশ্মীরের মালহোরা গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করেছিল সেনাবাহিনী।
করোনা সংকটের মধ্যেই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ। দক্ষিণ কাশ্মীরের মালহোরা গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করেছিল সেনাবাহিনী। পাল্টা গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখনও এক জঙ্গি লুকিয়ে আছে বলে খবর।

আইডিপি কাশ্মীর বিজয় কুমার জানিয়েছেন, যে দুই জঙ্গির মৃত্যু হয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। শনাক্তও করা হয়নি। সেনাবাহিনী, সিআরপিএফ, কাশ্মীর পুলিস এবং ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ অভিযানে চালানো হয়েছে। আগে থেকেই জঙ্গি লুকিেয় থাকার খবর ছিল সেনাবাহিনীর কাছে।
এক জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে এলাকা। তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এদিকে করোনা সংক্রমণ বেড়ে চলেছে কাশ্মীরে। একটি গ্রামে সংক্রামিত হয়েছেন ৩০ জন। তারপরেই গোটা গ্রাম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications