জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ এক জঙ্গি

জম্মু কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে সকাল থেকে। জঙ্গিরা এলাকায় লুকিয়ে রয়েছে খবর পেয়েই তল্লাশি শুরু করেছিল সেনাবাহিনী।

জম্মু কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে সকাল থেকে। জঙ্গিরা এলাকায় লুকিয়ে রয়েছে খবর পেয়েই তল্লাশি শুরু করেছিল সেনাবাহিনী। খাওয়াজপোরা রেবান এলাকায় তল্লাশি শুরু করলেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও। এখনও পর্যন্ত একজন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সেনা-জঙ্গি সংঘর্ষ

সেনা-জঙ্গি সংঘর্ষ

সোপিয়ানের খওয়ালপোরা রেবান এলাকাতে সকাল থেকেই শুরু হয়েছে সেনা জঙ্গি সংঘর্ষ। এলাকায় আত্মগোপন করে রয়েছে বেশ কিছু জঙ্গি। তারা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এক জঙ্গির মৃত্যু হলেও এনকাউন্টার চলছে এখনও। সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিসের যৌথ অভিযানে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়।

নাশকতার চেষ্টা

নাশকতার চেষ্টা

গতকালই দিল্লিতে আইএসআইএস যোগ সন্দেহে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ চালানোর ছক কষছিল। সিএএ বিরোধী আন্দোলনেও তাঁদের যোগ ছিল বলে জানতে পেরেছে পুলিস। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই ভারতে নাশকতা চালানোর ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। সেজন্য তারা কাশ্মীরের জমি ব্যবহার করছে।

সীমান্তের ওপারে পাক সেনা ছাউনিতে হামলা

সীমান্তের ওপারে পাক সেনা ছাউনিতে হামলা

সীমান্তের ওপার থেকে পাক সেনার লাগাতার গুলি বর্ষণের চরম জবাব দিয়েছে ভারতীয় সেনা। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে সীমান্তের ওপারের পাক সেনা ছাউনি উড়িয়ে দেওয়া হয়েছে। এই এলাকা দিয়েই পাক সেনা জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করত বলে জানিয়েছে বািহনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+