গুজরাতে কে জিতছে, ১৮ তারিখের আগেই জেনে নিন সারমেয়র গণনা, দেখুন ভিডিও
কথা বলতে না পারা প্রাণীদের ভবিষ্যৎ বলার ঘটনা এই প্রথম নয়। এর আগে বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ বলে বিশ্বজুড়ে জোর জনপ্রিয় হয়েছিল অক্টোপাস পল। এবার এক ছোট্ট সারমেয় জানিয়ে দিল গুজরাত নির্বাচনে জয়ীর নাম।
চেহারায় ছোটখাটো বলে আমল না দেওয়ার কথা ঘূণাক্ষরেও মাথায় আনবেন না। কারণ, এই ছোট্ট সারমেয়র কীর্তি জানলে চোখ কপালে উঠে যাবে। এই ছোট্ট সারমেয় এখন সোশ্যাল মিডিয়ায় হিট। কেন না এই ছোট্ট চার-পায়া প্রাণীটি জানিয়ে দিয়েছে এবারের গুজরাত নির্বাচনে জয়ীর নাম।

কথা বলতে না পারা প্রাণীদের ভবিষ্যৎ বলার ঘটনা এই প্রথম নয়। এর আগে বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ বলে বিশ্বজুড়ে জোর জনপ্রিয় হয়েছিল অক্টোপাস পল। এমনকী পল-এর ভবিষ্যৎবাণী অদ্ভুত ভাবে মিলেও গিয়েছিল। সে যা-যা বলেছিল তার নিরানব্বই শতাংশই পরে সত্য হয়েছিল।
নাম না জানতে পারা এই সারমেয়টি এর আগে এমন কোনও ভবিষ্যৎবাণী করেছে কি না তা জানা যায়নি। টুইটারে এই সারমেয়র ভিডিও-টি পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। ভিডিওটি-তে দেখা যাচ্ছে সারমেয়টিকে কোলে করে একজন মহিলা কংগ্রেস ও রাহুলের নাম বলছেন। কিন্তু, তাতে সারমেয়টির মধ্যে কোনও চঞ্চলতা তৈরি হচ্ছে না। কিন্তু, নরেন্দ্র মোদীর কথা বললেই সারমেয়টি সামনে দু'পা নেড়ে উত্তেজনা প্রকাশ করছে।
Cute little thing knows it all... pic.twitter.com/Ds67QZYGHT
— Amit Malviya (@malviyamit) December 15, 2017
গুজরাতে নির্বাচন নিয়ে এবার বিতর্কের শেষ নেই। রাহুল গান্ধী থেকে নরেন্দ্র মোদী বা বিজেপি ও কংগ্রেস সর্বক্ষণ নির্বাচন নিয়ে কোনও না কোনও বিতর্কে জড়িয়েছে। গুজরাতের প্রথম দফা নির্বাচনের আগে রাহুলের পোষ্য পিডি-কে নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ হাসি-মস্করা হয়েছিল। কারণ, রাহুল বলেছিলেন তাঁর হয়ে টুইটারে সমস্ত পোস্ট করে দেয় তাঁর পোষ্য পিডি। ব্যস এরপরই সেই পিডি-র ছবি এবং রাহুলের ছবি নিয়ে একাধিক ব্যঙ্গচিত্র বানানোর অভিযোগ উঠেছিল বিজেপি-র বিরুদ্ধে। এবার, এই সারমেয়কে ঘিরে কংগ্রেস এমন কিছু করে কি না তাতেও নজর রয়েছে সকলের।












Click it and Unblock the Notifications