যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত নিত্যানন্দের দেশ ছেড়ে যাওয়া নিয়ে মুখ খুলল গুজরাত পুলিশ

স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে যৌন হেনস্থা ও শিশুদের অবৈধভাবে আটক করে রাখার অভিযোগ বেশ কয়েকদিন আগেই উঠেছিল।

স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে যৌন হেনস্থা ও শিশুদের অবৈধভাবে আটক করে রাখার অভিযোগ বেশ কয়েকদিন আগেই উঠেছিল। এরপর গুজরাতের আমেদাবাদে নিত্যানন্দের আশ্রম থেকে ২ মহিলার নিখোঁজের তদন্ত করতে গিয়ে নিত্যানন্দের দুই শিষ্যকে গ্রেফতার করে পুলিশ। এরপরই দেশ ছেড়ে পালিয়ে যান নিত্যানন্দ । আর এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে গুজরাত পুলিশও।

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত নিত্যানন্দের দেশ ছেড়ে যাওয়া নিয়ে মুখ খুলল গুজরাত পুলিশ

এর আগে, নিত্যানন্দের দেশ ছাড়ার খবর চাউর হতেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল এখনও প্রশাসনিক স্তরে কোনও নিশ্চয়তা আসেনি ঘটনার। যদিও পরে গুজরাত পুলিশ ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। গুজরাত পুলিশের তরফে জানানো হয় যে , নিত্যানন্দকে খুঁজে বার করতে তাঁরা বিদেশমন্ত্রকের সাহায্য নিচ্ছে। সঠিক আইনি পদক্ষেপ নিয়েই এবার নিত্যানন্দকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে গুজরাত পুলিশ।

স্বঘোষিত এই ধর্মগুরু এই মুহূর্তে কোথায় তাঁর খোঁজ নিতে একাধিক সূত্রকে কাজে লাগাতে শুরু করেছে গুজরাত পুলিশ। প্রসঙ্গত, একটি নির্মাণ কাজের এলাকা থেকে শ্রমিকদের সন্তানদের অপহরণের অভিযোগ রয়েছে নিত্যানন্দের বিরুদ্ধে। এছাড়াও রয়েছে যৌন হেনস্থা ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+