নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তদন্তের দাবি নাকচ, জাকিয়া জাফরিকে ফেরাল গুজরাট হাইকোর্ট
গুজরাট দাঙ্গায় জাকিয়া জাফরির আবেদন খারিজ করে দিল গুজরাট হাইকোর্ট। মোদীর বিরুদ্ধে পুনরায় তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি
গুজরাট দাঙ্গায় জাকিয়া জাফরির আবেদন খারিজ করে দিল গুজরাট হাইকোর্ট। মোদীর বিরুদ্ধে পুনরায় তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। এই মামলায় জাকিয়া জাফরির পাশাপাশি আরেক আবেদনকারী হলেন সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়।

সুপ্রিমকোর্টের গঠিত বিশেষ তদন্তকারী দল গোধরা পরবর্তী দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন আমলা ও প্রশাসনিক আধিকারিককে ক্লিনচিট দেয়। এসআইটি-র ক্লিনচিটের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। গুলবার্গ সোস্যায়টিকাণ্ডে খুন হয়েছিলেন এহসান জাফরি। কিন্তু নিম্ন আদালত এসআইটি-র সিদ্ধান্তকেই বহাল রাখে। এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন জাকিয়া জাফরা ও তিস্তা শীতলওয়াড়।

এসআইটিকে মোদীর বিরুদ্ধে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়ার এক্তিয়ার নিম্ন আদালতের নেই বলেই জানিয়েছিলেন বিচারক। তবে এদিন গুজরাট হাইকোর্ট জানিয়ে দেয়,মামলাকারী চাইলে নিম্ন আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতেই পারেন।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications