Gujarat: TRP গেমিং জোনে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ২৪ জনের, বেশির ভাগই ছাত্র
Gujarat: TRP (gaming zone) গেমিং জোনে বিধ্বংসী আগুন। ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেশির ভাগই ছাত্র বলে জানা গিয়েছে। ওই গেমিং জোনের মধ্যে আরও বেশ কয়েকজনের আটকে থাকার শঙ্কা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) রাজকোটের কাবাবাড রোডে ( Kalawad Road)। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা টিম এবং দমকল উদ্ধারকাজ শুরু করেছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাত করেই TRP (gaming zone) গেমিং জোনে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে অনেক দূর পর্যন্ত তা দেখা যায়। ঘটনার (Gujarat) খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের একাধিক ইঞ্জিন। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব জানিয়েছেন, শনিবার বিকেলে টিআরপি গেমিং জোনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
#WATCH | Gujarat: A massive fire breaks out at the TRP game zone in Rajkot. Fire tenders on the spot. Further details awaited. pic.twitter.com/f4AJq8jzxX
— ANI (@ANI) May 25, 2024
তবে ঘটনার সময় ঠিক কতজন সেখানে ছিল তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, আরও বেশ কয়েকজন আটকে থাকতে পারে। তবে সময় যত গড়াচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা কমছে। অন্যদিকে ভয়ঙ্কর অগ্নিকান্ডে দেহগুলি এমন ভাবে পুড়ে গিয়েছে যে চেনা দায় হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে প্রাথমিক তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে খবর। জানা গিয়েছে, ওই গেমিং জোনের সারাইয়ের কাজ চলছিল। এমনকি গত দুদিন আগে শর্ট সার্কিটের কারণে ওই গেমিং জোন বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ শনিবার হঠাত করে তা খোলা হয়। এবং বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা।
তবে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকেই তা হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার পরেই এলাকা ছাড়া ওই গেমিং জোনের ম্যানেজার। খোঁজ মিলছে না মালিকেরও। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাতের (Gujarat) মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলও। শুধু তাই নয়, শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে থাকা হেমিং জোনগুলিকে অবিলম্বে বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications