লোকসভা নির্বাচনের আগে ফের বড় পরীক্ষা বিজেপির! লড়াইয়ের ময়দানে ভুপেন্দ্র প্যাটল-হার্দিকরা

লোকসভা নির্বাচনের আগে ফের বড় পরীক্ষা বিজেপির! শুধু তাই নয়, কংগ্রেস এবং আপের কাছেও এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। তবে গড় রক্ষা করাটাই এখন চ্যালেঞ্জ মোদী-শাহের কাছে। আর এই অবস্থায় গুজরাত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই প্রথম তা

Gujarat BJP Candidates 2022 List: লোকসভা নির্বাচনের আগে ফের বড় পরীক্ষা বিজেপির! শুধু তাই নয়, কংগ্রেস এবং আপের কাছেও এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। তবে গড় রক্ষা করাটাই এখন চ্যালেঞ্জ মোদী-শাহের কাছে। আর এই অবস্থায় গুজরাত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি।

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ভোটে লড়াই নিয়ে একাধিক খবর সামনে এসেছিল। কিন্তু ঘাটলোদিয়া আসন থেকে সে রাজ্যের মুখ্যমন্ত্রী লড়ছেন। এছাড়াও তালিকাতে নাম রয়েছে রবীন্দ্র জাদেজার স্ত্রীয়ের। যিনি কিনা জামনগর থেকে লড়বেন বলে জানা যাচ্ছে। লড়াইয়ের ময়দানে নামছেন হার্দিক প্যাটেলও।

গুরুত্বপূর্ণ বৈঠক হয় মোদীর নেতৃত্বে

গুরুত্বপূর্ণ বৈঠক হয় মোদীর নেতৃত্বে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন সমিতির একটা বৈঠক হয়। আর সেখানেই চূড়ান্ত হয়ে যায় তালিকা। কারা কোন আসন থেকে লড়বেন তা নিয়ে দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত করা হয়। এই বৈঠকে গুজরাটের ১৮২ টি আসনে বিজেপি প্রাথীদের নাম নিয়ে আলোচনা হয়। আর এরপরেই তা ঘোষণা করা হল। জারি করা তালিকাতে ৪০ জন মহিলাকে টিকিট দেওয়া হয়েছে। এছাড়াও বিধায়ক রয়েছেন এমন ৬৯ জনকে ফের একবার টিকিট দিয়েছে বিজেপি। ৩০ জনের জায়গাতে নতুন মুখ আনা হয়েছে বলে খবর। বেশ কিছু রদবদল করা হয়েছে। বিজয় রূপানি রাজকোট পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন, তার জায়গায় টিকিট পেয়েছেন ডাঃ দর্শিতা শাহ।

নির্বাচনের লড়াইয়ে নেই এই তিন বিজেপি নেতা

নির্বাচনের লড়াইয়ে নেই এই তিন বিজেপি নেতা

তবে ইতিমধ্যে গুজরাত বিজেপির চার বড় নেতা এবারের নির্বাচনে লড়াই করবেন না বলেই ইতিমধ্যে ঘোষণা করেছেন। যার মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল। ভূপিন্দর সিং চুদাসামা এবং প্রদীপ সিং জাদেজা এবার ভোটে লড়াই করছেন না। বলে রাখা প্রয়োজন, এই দুই নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। তবে কেন তাঁরা এবার লড়বেন না তা অবশ্য স্পষ্ট নয়।

ভোট কবে?

ভোট কবে?

প্রথম দফার ভোটদান আগামী ১লা ডিসেম্বর হবে। দ্বিতীয় দফাতে ভোট ৫ ডিসেম্বর হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ৮ ডিসেম্বর ফলাফল প্রকাশ হবে। গুজরাতে মোট ভোটার প্রায় ৫ ( 4.90)কোটি। যার মধ্যে 2.53 কোটি পুরুষ এবং মহিলার সংখ্যা 2.37 কোটি। এছাড়াও 1,417 থার্ড লিঙ্গের নাগরিক রয়েছে বলে জানা যাচ্ছে। তবে এবার তিন লক্ষ্যেরও বেশি নতুন ভোটার রয়েছে। অন্যদিকে গোটা রাজ্যে প্রায় ৫১ হাজারের বেশি বুথ তৈরি করা হয়েছে কমিশনের তরফে। এছাড়াও থাকছে একাধিক মডেল বুথ সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+