প্রকল্পে কি গলদ? বিজেপি শাসিত গুজরাত-বিহার সহ সাত রাজ্য মুখ ফেরাল কেন? প্রশ্নের মুখে ফসল বিমা যোজনা

প্রকল্পে কি গলদ? বিজেপি শাসিত গুজরাত-বিহার সহ সাত রাজ্য মুখ ফেরাল কেন? প্রশ্নের মুখে ফসল বিমা যোজনা

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ৭ রাজ্য। তার মধ্যে রয়েছে বিজেপি শাসিত গুজরাত, বিহারও। তারপরেই ঘুম উড়েছে মোদী সরকারের। তাহলে কী কোনও গলদ রয়েছে প্রকল্পে। জানতে তড়িঘড়ি মোদী সরকারকে প্রশ্ন করেছে পার্লামেন্টারি প্যানেল। এই নিয়ে প্রবল অস্বস্তিতে মোদী সরকার। মোদীর নিজের রাজ্যই বিশ্বাস রাখতে পারছে না সরকারি প্রকল্পে।

প্রশ্নের মুখে মোদীর প্রকল্প

প্রশ্নের মুখে মোদীর প্রকল্প

যে কৃষকদের জন্য মোদী সরকার আয়দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই মোদীর ফসল বিমা যোজনা এবার প্রশ্নের মুখে। বিজেিপ শাসিত দুই রাজ্য মুখ ফিরিয়েছে এই প্রকল্প থেকে। তার মধ্যে রয়েছে মোদীর নিজের রাজ্য গুজরাতও। বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ঝাড়খণ্ড এই প্রকল্পে সামিল হচ্ছে না। ২০১৬ সালে প্রকল্পটির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাব কোনও দিনই এই প্রকল্পে সামিল হয়নি। ২০১৮ সালে সেই প্রকল্প থেকে নাম সরিয়ে নেয় বিহার। ঠিক তার পরের বছন ২০১৯ সালে নাম ফিরিয়ে নেয় পশ্চিমবঙ্গ। আর ২০২০ সালে সেই প্রকল্পে সামিল হতে চায়নি ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, গুজরাত।

জনপ্রিয় প্রকল্প দাবি মোদী সরকারের

জনপ্রিয় প্রকল্প দাবি মোদী সরকারের

গুজরাত সহ ৭ রাজ্য প্রকল্প থেকে নাম ফিরিয়ে নিলেও মোদী সরকার কিন্তু এই প্রকল্পের গলদ মানতে নারাজ। উল্টে কেন্দ্র দাবি করেছে ২০১৫-১৬ সালে যেখানে এই প্রকল্পে ৪.৪৫ কোটি আবেদন জমা পড়েছিল কৃষকদের। সেটা ২০১৯-২০ সালে বেড়ে হয়েছে ৬.০৮ কোটি । এর থেকেই প্রমাণ হয় এই প্রকল্পের জনপ্রিয়তা কতটা। কেন্দ্র দাবি করেছে ২০১৯ সালে খরিফ মরশুমে ৪.৪ কোটি কৃষক এই প্রকল্পে আবেদন জানিয়েছেন। ২০২০ সালে ৪.২৭ কোটি কৃষকের আবেদন আটকে রেখেছে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাত। এই প্রকল্পে কৃষকদের ন্যূনতম টাকা দিতে অর্ধেক অর্ধেক করে কেন্দ্র-রাজ্য ভাগাভাগি করে দিয়ে থাকে।

অস্বস্তিতে মোদী সরকার

অস্বস্তিতে মোদী সরকার

হঠাৎ করে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নিয়ে এই তথ্য প্রকাশ্যে এসে পড়ায় বেশ অস্বস্তিতে পড়েছে মোদী সরকার। নয়া কৃষি আইন নিয়ে এমনিতেই চাপে রয়েছে কেন্দ্র। কৃষক বিক্ষোভ এখনও থামেনি। সংসদের সামনে বিক্ষোভ দেখিয়েছে তারা। গত ১ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এই নিয়ে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ অধিবেশন। কৃষক আইন প্রত্যাহারের দাবিতে ট্রাক্টর চালিয়ে সংসদে এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধীরা একজোট হয়ে যন্তরমন্তরে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করেছেন। সেখানে দাঁড়িয়ে কালা আইন স্লোগান তুলেছেন রাহুল গান্ধীরা। সামনেই আবার পাঞ্জাবে বিধানসভা ভোট। কাজেই কৃষি আইন নিয়ে যথেষ্ট চাপে রয়েছে মোদী সরকার। কৃষকরা কিছুতেই কেন্দ্রের কথা শুনতে নারাজ। তারা বারবার আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

প্রকল্পে গলদ

প্রকল্পে গলদ

প্রকল্পে গলদ রয়েছে কিনা এই নিয়ে কেন্দ্র খোঁজ শুরু করে দিয়েছে। যে কৃষকরা এই প্রকল্পে যেতে আর ইচ্ছুক নন তাঁদের ব্যাঙ্কে গিয়ে ডিক্লিয়ারেশন দিতে হবে। নইলে অ্যাকাউন্ট থেকে বিমার প্রিমিয়াম কাটা হয়ে যাবে। কিন্তু দেখা গিয়েছে অধিকাংশ কৃষকই সেবিষয়ে উদাসীন। কাজেই তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়ে যাচ্ছে। যাঁরা এই প্রকল্পের সুবিধা নিয়ে চান কেবল মাত্র তাঁদের জন্যই ফর্ম ফিলআপের বন্দোবস্ত রয়েছে। রিপোর্টে সেই কমিটি জানিয়েছেন বাধ্যতামূলক ভাবে প্রিমিয়াম কাটা হচ্ছে না। যাঁরা সুবিধা নিতে চান কেবল তাঁদেরই প্রিমিয়াম কাটার বন্দোবস্ত রয়েছে কিন্তু অধিকাংশ কৃষকই সেটা জানেননা বলে রিপোর্টে উল্লেখ করেছে কমিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+