সংরক্ষণের দাবিতে ফের তপ্ত রাজস্থান, গুজ্জরদের আন্দোলনে ফাঁপরে কংগ্রেস

রাজস্থানে দিল্লি-মুম্বই রেলের রুট আটকে দিলেন গুজ্জর সম্প্রদায়ের সদস্যরা। শুক্রবার থেকে ফের আন্দোলন শুরু করেছেন গুজ্জররা।

রাজস্থানে দিল্লি-মুম্বই রেলের রুট আটকে দিলেন গুজ্জর সম্প্রদায়ের সদস্যরা। শুক্রবার থেকে ফের আন্দোলন শুরু করেছেন গুজ্জররা। দাবি, রাজ্যে চাকরি ও শিক্ষায় পাঁচ শতাংশ সংরক্ষণ দিতে হবে। গুজ্জর সংঘর্ষ সমিতি বা জিএসএস এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে।

সংরক্ষণের দাবিতে ফের তপ্ত হল রাজস্থান

সোয়াই মাধোপুর এলাকায় মালারনা দুঙ্গার রেল স্টেশনের কাছে অবরোধ শুরু হয়। যার ফলে দিল্লি-মুম্বই রুটের রেল আটকে যায়।

জিএসএস নেতা কিরোরী সিং বনশঁলা বলেছেন, আমরা পাঁচ শতাংশ সংরক্ষণ চাই। কেন্দ্র পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণিকে দশ শতাংশ সংরক্ষণ দিয়েছে। ফলে তাঁদের দাবি ন্যায্য বলে তিনি দাবি করেছেন। সরকার তাদের কথায় সাড়া দেয়নি, আলোচনায় বসেনি, সেজন্য এই পদক্ষেপ করতে তাঁরা বাধ্য হয়েছেন বলেও জিএসএস নেতা জানিয়েছেন।

তবে রাস্তায় নামলেও গুজ্জর সম্প্রদায়কে হিংসা থেকে দূরে থাকতে বলা হয়েছে। গুজ্জর সম্প্রদায়ের কথায়, কংগ্রেস সরকার তাদের সমর্থন নিয়ে সরকারে এসেছে। এখন তাঁদের দাবি পূরণ করতে হবে। গুজ্জরদের এই রেল রোকো কাণ্ডে গোটা পশ্চিম-মধ্যে রেল যোগাযোগের সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+