মোটা হয়ে যাচ্ছেন রাহুল! কী খেয়ে হচ্ছে এই হাল, ভরা সভায় জানালেন নিজেই
আগামী সপ্তাহেই তিনি বসতে চলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির মসনদে। আর এই মুহুর্তে তিনি ব্য়াস্ত গুজরাতে নির্বাচনী প্রাচরে।
আগামী সপ্তাহেই তিনি বসতে চলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির মসনদে। আর এই মুহুর্তে তিনি ব্য়াস্ত গুজরাতে নির্বাচনী প্রাচরে। তবে তাঁর এই নির্বাচনী প্রচারের মধ্য়েই উঠে এল এক নয়া বিষয়। তা হল ক্রমাগত মোটা হচ্ছেন রাহুল বাড়ছে ওজন। 'কেন' -র উত্তর দিলেন নিজেই।

গুজরাতের অঞ্জরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে রাহুল গান্ধী জানান, কিছুদিন আগে তাঁর বাড়িতে তাঁর বোন(প্রিয়ঙ্কা) গিয়েছিলেন। সেই সময়ে প্রিয়ঙ্কা রাহুলকে বলেন,'তোমার রান্নাঘরে তো সবই গুজরাতি। খাখরা গুজরাতি, আচার গুজরাতি, বাদাম গুজরাতি '...। এই প্রসঙ্গের সুর ধরেই রাহুল জনসভায় বলেন ,'আপনারা আমার স্বভাবই বজলে দিয়েছেন। আমার ওজন বাড়ছে।'
নির্বাচনের আগে গুজরাতের মানুষের মন পেতে রাহুলের এই মোটা হওয়ার দাবি বলে অনেকেই মনে করছেন। বিরোধিরাও একই মতে বিশ্বাসী। তবে রাহুলের ভাষণের এই অংশটি যে সভায় উপস্থিত সকলের মন কেড়েছে, তা হাততালির আওয়াজেই এদিন স্পষ্ট ছিল।












Click it and Unblock the Notifications