স্কুলে উপস্থিতি জানাতে হবে অন্যভাবে, ১ জানুয়ারি থেকে গুজরাতে বদলাল নিয়ম
স্কুলে উপস্থিত হয়ে ক্লাসে রোল নম্বর ডেকে হাজিরার সময় বলতে হবে জয় হিন্দ বা জয় ভারত।
স্কুলে উপস্থিত হয়ে ক্লাসে রোল নম্বর ডেকে হাজিরার সময় আর শুধু উপস্থিত স্যার বা ম্যাডাম বললে হবে না। বলতে হবে জয় হিন্দ বা জয় ভারত। এদিন ১ জানুয়ারি ২০১৯ থেকে বদলে গেল নিয়ম। ছাত্রছাত্রীদের মধ্যে দেশভক্তি বোধ জাগিয়ে তোলার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গুজরাতের ডিরেক্টরেট অব প্রাইমারি এডুকেশন ও হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড এই বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এই নিয়ম লাগু হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, দেশভক্তি বোধ জাগিয়ে তুলতেই পড়ুয়াদের জন্য এই নিয়ম চালু হচ্ছে। গুজরাতের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিং চৌদাসমা এমনটাই জানিয়েছেন।
Bhupendrasinh Chudasama, State Education Minister: Gujarat government released a notification yesterday, stating that during the roll call in schools students will say ‘Jai Bharat’ or ‘Jai Hind’ instead of ‘yes sir’. pic.twitter.com/VviSRvfffH
— ANI (@ANI) January 1, 2019
বিজ্ঞপ্তিটি সমস্ত জেলার স্কুল আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। এবং ১ জানুয়ারি ২০১৯ থেকে নিয়ম চালু করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications