শিক্ষকের চেয়ে ড্রাইভারের মাস মাইনে বেশি গুজরাতের স্কুলে!
আহমেদাবাদ, ১৭ জুন : গুজরাতের স্কুলে শিক্ষকতা করার চেয়ে গাড়ির চালক হলেই পাওয়া যাবে বেশি মাইনে। গুজরাতের কুমার বিনয় মন্দির বিদ্যাপীঠের লোক নিয়োগ নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
নিজের লেখা খাতা নিজেই দেখে ছাত্র পেল ১০০-১০০
অটলবিহারি বাজপেয়ীর 'মৃত্যু'-তে স্কুল ছুটি! সাসপেন্ড প্রধান শিক্ষক
এই স্কুলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে চারজন সহকারি শিক্ষক ও একজন গাড়ি চালকের জন্য আবেদন করতে বলা হয়েছে। আর এই নিয়েই শুরু বিতর্ক। কারণ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের জন্য ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা আর গাড়ির চালক পাবেন ৭ হাজার টাকা মাস মাইনে।

শিক্ষকদের মাত্র ৫ হাজার টাকা মাইনে দেওয়া হবে। অথচ শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান ডিগ্রির পাশাপাশি বি.এড ডিগ্রি। অন্যদিকে ড্রাইভারের নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র দশম শ্রেণি উত্তীর্ণ হলেই হবে। পাশাপাশি গাড়ি চালকের বয়সের ক্ষেত্রে কোনও উর্ধ্বসীমাও রাখা হয়নি।
'গরু' রচনা লিখতে ব্যর্থ শিক্ষক, মামলার নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের
মহাত্মা গান্ধীজির আপন দেশে এমন অসাম্য দেখে গর্জে উঠেছে গুজরাতের শিক্ষক সমাজ। গান্ধীগিরি করে শিক্ষকদের উচিত ড্রাইভারের পদের জন্য আবেদন করা। যাতে স্কুলটি কোনও শিক্ষক না পায়। গোটা ঘটনাটিকে প্রহসন বলে বর্ণনা করেছে শিক্ষক মহল। এমনকী দুটি ক্ষেত্রেই মাইনে অনেক কম বলেও সরব হয়েছেন অনেকে।
স্কুলের মাইনে না দেওয়ায় ৭ বছরের বালককে পিটিয়ে খুন করল শিক্ষক
কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যালয় কর্তৃপক্ষের সাফ জবাব, ড্রাইভাররা শিক্ষকদের চেয়ে অনেক বেশি সময় কাজ করে। ফলে তাদের এটুকু মাইনে দিতেই হবে। তবে শিক্ষকদের এই মাইনে কেন, সেই নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউ।












Click it and Unblock the Notifications