রাম রহিমের পর এবার ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপুকে নিয়ে বিপাকে পড়ল বিজেপি সরকার

স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে নিয়ে গুজরাত সরকারকে কড়া ভাষায় তিরস্কার করল সুপ্রিম কোর্ট।

গুরমিত রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পরে হওয়া তাণ্ডব নিয়ে হরিয়ানার মনোহর লাল খট্টর সরকারকে প্রকাশ্য ভর্ৎসনা করেছে সেরাজ্যের হাইকোর্ট। এবার ধর্ষণে অভিযুক্ত হয়ে জেলবন্দি আর এক স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে নিয়ে গুজরাত সরকারকে কড়া ভাষায় তিরস্কার করল সুপ্রিম কোর্ট।

এবার ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপুকে নিয়ে বিপাকে পড়ল বিজেপি

গত চারবছর ধরে জেলবন্দি হয়ে রয়েছে আসারাম বাপু। এক মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন। অথচ কেন তাকে ডেকে একবারও জিজ্ঞাসাবাদ করা হল না। গুজরাত সরকারকে এই নিয়ে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। কেন ট্রায়াল এত ধীরগতিতে চলছে তা নিয়েও বিজয় রূপানি সরকারকে বিঁধেছে সর্বোচ্চ আদালত।

২০১৩ সালের অগাস্ট মাস থেকে রাজস্থানের জেলে বন্দি ৭৬ বছরের আসারাম বাপু। নিজের আশ্রমে ১৬ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তার ঠিক দুমসা পরে আসারামের ছেলে নারায়ণ সাই গুজরাতের আশ্রমে দুজন মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। সেই মামলা চলছে গান্ধীনগরের আদালতে।

এদিন সুপ্রিম কোর্টে আসারাম বাপুর জামিনের আবেদনের শুনানি ছিল। সেখানেই গুজরাত সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেছে সর্বোচ্চ আদালত। তবে পাল্টা রূপানি সরকার জানিয়েছে, আসারামের জন্যই শুনানিতে বারবার দেরি হচ্ছে। এদিন আদালত আসারামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+