Gujarat riot: সমাজকর্মী তিস্তা সেতালবাদ জামিন পেলেন, হাইকোর্টের রায় খারিজ সুপ্রিমে
সমাজককর্মী তিস্তা সেতালবাদ অবশেষে জামিন পেলেন। গুজরাত হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। গুজরাত দাঙ্গা সংক্রান্ত মামলায় সুপ্রিম রায়ে মঞ্জুর হল তিস্তা সেতলাবাদের জামিন। ২০০২ সালে গুজরাত দাঙ্গা সংক্রান্ত মামলায় প্রমাণ জালিয়াতির অভিযোগে তিস্তা সেতলাবাদকে গ্রেফতার করা হয়েছিল।
গুজরাত দাঙ্গার সাথে যুক্ত একটি মামলায় গুজরাত হাইকোর্ট এই মাসের শুরুতে তিস্তা সেতলাবাদকে অবিলম্বে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। সমাজকর্মী তিস্তা সেতালবাদ বুধবার সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পান। হাইকোর্টের অর্ডার খারিজ করে তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত দাঙ্গা সংক্রান্ত মামলায় প্রমাণ জালিয়াতির মামলায় গুজরাত হাইকোর্টের আদেশ বাতিল করে দিয়েছেন। শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে, তিস্তা সেতলাবাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এখন আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।
সুপ্রিম কোর্ট তিস্তা সেতলাবাদকে এই মামলায় সাক্ষীদের প্রভাবিত না করার নির্দেশ দিয়েছে। শুনানির সময়, বিচারপতি বিআর গাভাই সেতলবাদারে গ্রেফতারের উদ্দেশ্য এবং সময় নিয়ে প্রশ্ন করেছিলেন- "আপনারা ২০২২ সাল পর্যন্ত কী করেছেন? ২৪ জুন ও ২৫ জুন থেকেই বা কী তদন্ত করেছেন যে, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে তিস্তা সেতলাবাদকে গ্রেফতারি পরোয়ানা দেওয়ার মতো জঘন্য কিছু করেছেন। আদালত বলেছে, যদি আপনার বক্তব্যকে গ্রহণ করতে হয়, তাহলে আইনের প্রমাণকে ডাস্টবিনে ফেলতে হবে।

বিচারপতি দীপঙ্কর দত্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত কাউকে হেফাজতে রাখার ধারণার সমালোচনা করেন। তিনি বলেন, প্রথম দিকে আমরা অনুভব করছিলাম ১৯৪ ধারার অধীনে একটি মামলা ছিল। এখন আমরা মনে করি ১৯৪ ধারার অধীনে মামলাটি সন্দেহজনক। আপনারা কি চান যে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত কাউকে বিচারাধীন এবং হেফাজতে রাখা হোক।
তিস্তা সেতলাবাদের আইনি লড়াই গত বছর শুরু হয়েছিল। ২০২২ সালের জুন মাসে গুজরাতের প্রাক্তন পুলিশ প্রধান আরবি শ্রীকুমার এবং প্রাক্তন আইপিএস অফিসার সঞ্জীব ভাটের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের এবং দাঙ্গার শিকার ব্যক্তিদের ব্যবহার করার অভিযোগে ও সুপ্রিম কোর্টের সামনে মিথ্যা ও বানোয়াট হলফনামা দাখিল করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
হাইকোর্টের আদেশ স্থগিত রেখে সুপ্রিম কোর্ট তিস্তা সেতলাবাদকে গ্রেফতার হওয়া থেকে রক্ষা করেছে। আদালত মামলার যোগ্যতার বিষয়ে মন্তব্য না করেই স্থগিতাদেশ মঞ্জুর করেছে। তবে আদালত কিন্তু জোর দিয়ে বলেছে তিস্তা সেতলাবাদের জন্য কোনও ধরনের সুরক্ষা প্রত্যাখ্যান করা সঠিক নয়।












Click it and Unblock the Notifications