গুজরাতে গরুর মৃতদেহ না সরানোয় দলিত অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর
আহমেদাবাদ, ২৫ সেপ্টেম্বর : ফের গুজরাতে গরুর মৃতদেহ সরানো নিয়ে ঘটনার জেরে মার খেতে হল এক দলিত পরিবারকে। সেই পরিবারের এক অন্তঃসত্ত্বা মহিলাও মারধরের হাত থেকে রেহাই পাননি বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে গুজরাতের বানসকাঁথা জেলার কারজা গ্রামে। [গরুকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে!]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরুর মৃতদেহ সরাতে অস্বীকার করায় এই মারধর করা হয়েছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে। [গুজরাতে গরুর মূত্রে বিশুদ্ধ সোনা পেলেন বিজ্ঞানীরা]

ঘটনার পরে থানায় এফআইআর দায়ের করেন গর্ভবতী মহিলার স্বামী নীলেশভাই ধুনাভাই রানওয়াসিয়া। তাঁর বক্তব্য অনুযায়ী, দরবার সম্প্রদায়ের ১০ জন ব্যক্তি তাঁর পরিবারকে মারধর করেছে। এমনকী তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সঙ্গীতাবেনকেও ছাড়েনি। [গো-বলয়ে মদ্যপ প্রৌঢ়ের হাতে ধর্ষিত গোয়াল পালানো 'গরু']
রিপোর্ট অনুযায়ী, দুর্বৃত্তরা সকলকে বাঁশ জাতীয় লাঠি দিয়ে মারধর করে, এমনকী সঙ্গীতাবেনের পেটে লাঠিও মেরেছে। গরুর মৃতদেহ না সরালে তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। [বাছুরের সঙ্গে যৌন সংসর্গ করে এইমসে ভর্তি যুবক]
ঘটার পরে সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলকে ছেড়ে দেওয়া হলেও সঙ্গীতাবেনকে ভর্তি রাখতে হয়েছে। ঘটনায় মোট ৬ জন গ্রেফতার হয়েছে। এবং দলিত পরিবারের সুরক্ষায় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে গুজরাতেরই উনার পরে ফের কারজা গ্রামে এমন ঘটনা ঘটায় দলিত আক্রমণের ঘটনা যে এই রাজ্যে কমেনি তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।












Click it and Unblock the Notifications