এপ্রিল ফুল দিবসে '৫০০ টাকার নোট বাতিল' এর প্রতিবেদন ছাপিয়েছিল গুজরাতের সংবাদপত্র! সেটাই সত্যি হল
রাজকোটের অকিলা নামের ওই সংবাদপত্রের অফিসে মঙ্গলবার মধ্যরাত থেকে নোট বাতিলের পর ক্রমাগত ফোন এসে চলেছে। কীভাবে তারা এমন একটি প্রতিবেদন মজাচ্ছলে হলেও ঘটনার ৬ মাস আগে ছাপলেন, আমজনতার জিজ্ঞাস্য সেটাই।
সুরাট, ১৩ নভেম্বর : পয়লা এপ্রিলের দিন 'এপ্রিল ফুল' উপলক্ষ্যে মজাচ্ছলে গুজরাতের রাজকোটের এক দৈনিক সংবাদপত্র ৫০০ ও ১ হাজারের নোট বাতিল হচ্ছে বলে প্রতিবেদন ছাপিয়েছিল। আর কি আশ্চর্য এরপরে মাত্র ৬ মাসের মাথায় তা ফলেও গেল।
সারা দেশে #Note Ban নিয়ে কী জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেনে নিন
রাজকোটের অকিলা নামের ওই সংবাদপত্রের অফিসে মঙ্গলবার মধ্যরাত থেকে নোট বাতিলের পর ক্রমাগত ফোন এসে চলেছে। কীভাবে তারা এমন একটি প্রতিবেদন মজাচ্ছলে হলেও ঘটনার ৬ মাস আগে ছাপলেন, আমজনতার জিজ্ঞাস্য সেটাই।

সবমিলিয়ে জবাবদিহি করতে করতে মাথায় হাত সংবাদপত্র অফিসের। প্রতিদিনের কাজ সারবেন নাকি ফোনের জবাব দেবেন তা বুঝতে পারছেন না কেউই। কর্মীরা ফোনের ওপারের সকলকে বোঝাতে বোঝাতে ক্লান্ত যে, ওটা নিছকই কাল্পনিক একটি প্রতিবেদ ছিল এবং শেষে তার উল্লেখও করে দেওয়া হয়েছিল।
সংবাদপত্রের তরফে সম্পাদক কিরীট গনত্রা জানিয়েছেন, নিছক মজা করেই এপ্রিল ফুলের দিন ওই প্রতিবেদন ছাপা হয়েছিল। ছয়মাস পরে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। এমনকী গত ১০ নভেম্বর নতুন করে প্রতিবেদন ছাপিয়েও আগের রিপোর্ট কাল্পনিক বলে পুনরায় ব্যাখ্যা করা হয়েছে।
তবে কে শুনছে কার কথা। ক্রমাগত ফোন ও এসএমএস এসে চলেছে সংবাদপত্রের দফতরে। আর জবাব দিতে দিতে ক্লান্ত কর্মী থেকে শুরু করে কর্তৃপক্ষ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications