Gujarat: আজ দ্বিতীয়বার গুজরাতে মুখ্যমন্ত্রী পদে শপথ ভূপেন্দ্র প্যাটেলের, থাকবেন মোদী-শাহ-নাড্ডা
Gujarat: আজ দ্বিতীয়বার গুজরাতে মুখ্যমন্ত্রী পদে শপথ ভূপেন্দ্র প্যাটেলের, থাকবেন মোদী-শাহ-নাড্ডা
আজ গুজরাতের ঐতিহাসিক দিন। দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভূপেন্দ্র সিং। সেই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জেপি নাড্ডার। গতবারের চেয়ে আরও বেশি ভোটে এবার গুজরাতে ক্ষমতায় ফিরেছে বিজেপি।

গুজরাতে শপথ ভূপেন্দ্র প্যাটেলের
আজ গুজরাতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। বিপুল ভোেট জয়ী হয়েছে ভূপেন্দ্র প্যাটেল। চব্বিশের লোকসভা ভোটের আগে গুজরাত বিধানসভা বিজেপির এই বিপুল জয় নতুন করে গেরুয়া শিবিরে উন্মাদনা তৈরি হয়েছে। গুজরাতে এবার ২০১৭-র থেকেও বেশি ভোটে জিতেছে বিজেপি। কংগ্রেস যাকে বলে সাইনবোর্ডে পরিণত হয়েছে। এদিকে আবার নতুন করে জেগে উঠেছে আম আদমি পার্টি। প্রথমবার বিধানসভা ভোটে লড়ে ১৪ শতাংশ ভোট পেয়েছে আম আদমি পার্টি।

দ্বিতীয়বার শপথ
আজ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরে হেলিপ্যাড ময়দানে শপথ নেবেন তিনি। গুজরাতের ১৮ তম মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। মোরবি বিপর্যয়েও বিজেপির জয়ে কোনও বাধা তৈরি হয়নি। মোরবিতেও জয়ী হয়েছে বিজেপি। এই জয়কে ঐতিহাসিক বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি নিজে এই জয়ের জন্য আপ্রাণ লড়েছিলেন বলে জানিয়েছেন। মোদী বলেছিলেন ভূপেন্দ্রকে জেতানোর জন্য নরেন্দ্র দিনরাত এক করে পরিশ্রম করেছেন।

থাকবেন মোদী-শাহ
আজ গুজরাতে ভূপেন্দ্র প্যাটেলের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেরুয়া শিবির নিজেদের শক্তি আস্ফালনে আজ আর কোনও ত্রুটি রাখতে চাইছে না। লোকসভা ভোটের আগে গুজরাতে এই সাফল্যকে বড় করে দেখাতে চাইছে বিজেপি শিবির। সেকারণে বিজেপির সব শীর্ষ নেতারাই উপস্থিত থাকবেন গুজরাতের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির চাণক্য অমিত শাহ। থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

বিপুল ভোটে জয় ভূপেন্দ্র প্যাটেলের
গুজরাতে বিধানসভা ভোটে ইতিহাস গড়েছেন ভূপেন প্যাটেল। ঘাটতোলিয়া কেন্দ্র থেকে প্রায় ২ লক্ষ ভোটে জিতেছেন তিনি। বিধানসভা নির্বাচনে এই বিপুল ভোটে এর আগে কখনও কেউ জেতেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতে ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসন পেয়েছে বিজেপি। মোরবি কাণ্ডের পরেও এই বিপুল জয় রীতিমত শোরগোল ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে। ২০২৪-এ বিজেপি এই জয়ের ফলে অনেকটাই এগিয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications