প্রথম দফার নির্বাচনের আগে মোদী রাজ্যে ধাক্কা রাহুলের! ইস্তফা দিতে পারেন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকর
প্রথমদফার ভোট শুরুর আগের দিন খারাপ খবর কংগ্রেসের পক্ষে। রাহুল গান্ধীর কাছে ধাক্কাও বলা যেতে পারে।
প্রথমদফার ভোট শুরুর আগের দিন খারাপ খবর কংগ্রেসের পক্ষে। রাহুল গান্ধীর কাছে ধাক্কাও বলা যেতে পারে। দলীয় পদ থেকে ইস্তফা দিতে পারেন গুজরাতের কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকর। ঠাকর সেনার প্রধান জগত ঠাকর এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঠাকরদের ফ্রন্ট ক্ষত্রিয় ঠাকর সেনার কোর কমিটি অল্পেশ ঠাকরের ওপর নির্দেশিকা জারি করেছে. তাঁকে বলা হয়েছে হয় তিনি কংগ্রেসকে বেছে নিন, অথবা ঠাকর সেনাকে। তাঁকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। ঠাকর সেনার প্রধান জগত ঠাকর অভিযোগ করে বলেছেন, নির্বাচনের মরসুমে ঠাকর সেনার প্রতি অন্যায় করা হয়েছে। তাদের অভিযোগ কংগ্রেস সবসময়ি তাদের প্রতি অন্যায় করে থাকে। এবারের নির্বাচনে আগে তাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।
প্রথম দফার নির্বাচনের একদিন আগে ঠাকর সেনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেসের ওপর থেকে তারা তাদের সমর্থন তুলে নিচ্ছেন। যদি অল্পেশ ঠাকর সিদ্ধান্ত না মানেন
তাহলে কোর কমিটি তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ইতিমধ্যেই অল্পেশ ঠাকরের দুই কাছের লোক বলে পরিচিত সাপুরজি ঠাকর এবং ক্ষত্রিয় ঠাকর এবং মুকেশ ঠাকর কংগ্রেসের বিরুদ্ধে নির্দলীয় হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।












Click it and Unblock the Notifications