বিজেপি শাসিত ২ রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে এই রোগ
গুজরাত ও মহারাষ্ট্রে সোয়াইন ফ্লু ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও মৃত্যুর বিচারে ২০১৫-র আতঙ্ক ফিরে এসেছে এই দুই রাজ্যে।
গুজরাত ও মহারাষ্ট্রে সোয়াইন ফ্লু ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও মৃত্যুর বিচারে ২০১৫-র আতঙ্ক ফিরে এসেছে এই দুই রাজ্যে।

এখনও পর্যন্ত গুজরাতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ২৮০ এবং আক্রান্তের সংখ্যা ৩২২০ জন। প্রতিবেশী মহারাষ্ট্রতে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪০৯ জন। আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। দুই রাজ্যেই জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিদের আশঙ্কা দুই রাজ্যেই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়বে।

২০১৫-তে মহারাষ্ট্রে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ৮৫৩৮ এবং ৯০৩। গুজরাতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ৭১৮০ এবং ৫১৭।
সোয়াইন ফ্লু থেকে সতর্কতা অবলম্বনের জন্য ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একইসঙ্গে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাঁরা।

এইচওয়ানএনওয়ান ভাইরাস থেকে ছড়ায় সোয়াইন ফ্লু। অন্য ইনফ্লুয়েঞ্জার মতোই এটি রোগীর থেকে সুস্থ মানুষের দেহে সংক্রমিত হয়।












Click it and Unblock the Notifications