Gujarat Lok Sabha Result 2024: মোদী রাজ্যে বিজেপির কাঁটা, রুখে দিলেন 'বিজয় রথ'? ইনি কে জানেন?

Gujarat Lok Sabha Result 2024: মোদী-শাহের গড়েও আটকে গেল বিজেপির 'বিজয় রথ'। বনাসকাঁথা লোকসভা আসন (Banaskantha Lok Sabha seat) থেকে বড় জয় কংগ্রেসের প্রার্থী গেনিবেন ঠাকুরের (Geniben Thakor)। বিজেপির অন্যতম একটি শক্তঘাঁটি এই লোকসভা আসনটি।

সেখানেই গেনিবেন ঠাকুর মোট 6,71,883 ভোটে জয় পেয়েছে। কার্যত মুখ থুবড়ে পড়েছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাবেন চৌধুরী (Rekhaben Chaudhari)।

Gujarat Lok Sabha Result 2024

গুজরাটের ২৬টি লোকসভা আসনের মধ্যে, কংগ্রেস কেবল বনাসকাঁথা আসনেই খাতা খুলতে সক্ষম হয়েছে। আর এই জয় বিজেপির কাছে বড় ধাক্কা। কংগ্রেসের গেনিবেন ঠাকুর গুজরাটে বিজেপির ক্লিক সুইপের স্বপ্নকে ধূলিসাৎ করে (Gujarat Lok Sabha Result 2024) দিয়েছেন।

Gujarat Lok Sabha Result 2024: কে এই গেনিবেন ঠাকুর?

কংগ্রেসের দীর্ঘদিনের মহিলা নেত্রী। অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবেই পরিচিত। পুরো নাম গেনিবেন নাগাজি ঠাকুর। কংগ্রেসের হয়ে এবার লোকসভায় প্রার্থী হলেও গেনিবেন গুজরাট বিধানসভার ভাভ আসনের বিধায়কও। ২০১২ সালে ওই আসন থেকেই লড়াইয়ের ময়দানে নামেন। জদিও সেই কিছু করতে পারেনি।

এরপর ২০১৭ সালে ভাভ আসন থেকেই ফের নির্বাচন (Gujarat Lok Sabha Result 2024) লড়েন। এবং বিজেপি প্রার্থী শঙ্কর চৌধুরীকে বিপুল ভোটে হারান। এমনকি ২০২২ সালেও বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে ভোটের ময়দানে নামেন। সেবারও গেনিবেন ঠাকুরের উপর ভরসা রাখেন সেখানকার মানুষ। লাগাতার গেরুয়া ঝড়ে ওই কেন্দ্রে হাতকে ধরে রাখেন গেনিবেন ঠাকুর।

Gujarat Lok Sabha Result 2024: এসেছেন শিরোনামেও

কংগ্রেসের প্রার্থী গেনিবেন ঠাকুরকে নিয়ে বিতর্কও কম হয়নি। অবিবাহিত মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে ছিলেন।

Gujarat Lok Sabha Result 2024: একমাত্র সাংসদ

গেনিবেনই একমাত্র সাংসদ (Gujarat Lok Sabha Result 2024) যিনি গুজরাত থেকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। গত দুই লোকসভা নির্বাচন থেকে গুজরাতের সবকটি আসনই বিজেপির দখলে। এক দশকের মধ্যে গুজরাতে কংগ্রেস দলের জন্য এটাই প্রথম লোকসভা আসন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গোটা দেশের পাশাপাশি এবার গুজরাতেও খারাপ ফল হয়েছে বিজেপির। ভোট শতাংশ তুলনামুলক অনেকটাই কমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+