গুজরাটে বিচারপতির রাস্তা অবরুদ্ধ করল এক পাল গরু, আদালতে প্রকাশ করলেন ক্ষোভ
গুজরাটে বিচারপতির রাস্তা অবরুদ্ধ করল এক পাল গরু, আদালতে প্রকাশ করলেন ক্ষোভ
বিচারপতি যাচ্ছিলেন আদালতে। তাঁর পথ আগলে দাঁড়াল এক পাল গরু। আসলে গুজরাটের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার ও এজে শাস্ত্রী এই বিষয় নিয়েই আদালতে চলা শুনানির জন্য যাচ্ছিলেন আদালতে। যাবার পথে সেই সমস্যারই মুখে পড়লেন তাঁরা।

ঘটনা কেমন?
শুনানিতে অরবিন্দ কুমার তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাই বলেন । বলেন কীভাবে গরুর পাল তাঁর গাড়ি আটকে দিয়েছিল। তিনি বলেন, 'আমি আমার গাড়ি নিয়ে আদালত চত্বরে ঢুকছিলাম। ঠিক তখনই ১০-১২টা গরু আমার গাড়ির পথ আগলে দাঁড়িয়ে যায়। পুলিশ এসে তাদের সরানোর চেষ্টা করলেও তারা পারেনি। অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর তারা সরে'।
জনস্বার্থ মামলা
আদালতে ২০১৮ সালের জনস্বার্থ মামলার শুনানি ছিল। রাজ্যের রাস্তার খারাপ পরিস্থিতি, গরুর পালের রাস্তায় বর্বরতা এবং আহমেদাবাদের গাড়ি পার্কিং সমস্যা নিয়ে ছিল সেই মামলা। এই জনস্বার্থ মামলাটি আইনজীবী অমিত পাঞ্চলের মাধ্যমে দায়ের করেছিলেন মুস্তাক হুসেন, মেহেদি হুসেন কাদরি। পরে দেওয়া হয়েছিল পিটিশন। সেখানে বলা হয়েছিল তিন বছর কেটে গেলেও ওই তিন সমস্যার সমাধান এখনও হয়নি। এই বিষয়টি যেন কর্পোরেশন এবং রাজ্য সরকার নজর দেয় সেটাও বলা হয়েছিল পিটিশনে কিন্তু লাভের লাভ কিছু হয়নি। সেই সমস্যারই সম্মুখীন হতে হল স্বয়ং বিচারপতিকেও।
প্রসঙ্গত , এই প্রসঙ্গে সরকার পক্ষের আইনজীবী মনীষা লাভকুমার জানিয়েছেন, গরু রাস্তা পার হওয়ার জন্য একটি আইন বোম্বে পুলিশ অ্যাক্টের অধীনে রয়েছে। লাভকুমার বলেন, "আমরা ভারী যানবাহন চলাচলকারী এলাকায় গবাদি পশু-মুক্ত অঞ্চলও বরাদ্দ করেছি।" এর উত্তরে আদালত বলে, আইন থাকলেও এর প্রয়োগ তেমন ভাবে হয়না। বেঞ্চ বলে "আইন প্রণয়ন করা হয়েছে , কিন্তু প্রয়োগ করা হয়নি," । আদালত আইনের বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলে।












Click it and Unblock the Notifications