গুজরাতে গুলবার্গ আবাসন মামলা : ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
নয়াদিল্লি, ১৭ জুন : গুজরাতের গুলবার্গ আবাসনে হত্যা মামলায় দোষী সাব্যস্ত ২৪ জনের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল আদালত। ১২ জনকে ৭ বছরের সাজা ও ১ জনকে দশ বছরের সাজা শোনানো হয়েছে।
গুলবার্গ আবাসন মামলায় দোষী সাব্যস্ত ২৪, বেকসুর খালাস ৩৬
এই ঘটনায় মোট ৬০ জনের বিরুদ্ধে মামলা চলেছিল। এরপরে মোট ২৪ জনকে দোষী সাব্যস্ত করা হয় ও বাকী ৩৬ জনকে বেকসুর খালাস করে বিশেষ আদালত। গত ২ জুন এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল।

এরপরে পরপর বেশ কয়েকটি দিনে সাজা ঘোষণার কথা থাকলেও তা বারবার পিছিয়ে গিয়েছে। অবশেষে এদিন সাজা ঘোষণা করল বিশেষ আদালত।
গোধরা কাণ্ডের সময়ে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাতের আহমেদাবাদে গুলবার্গ আবাসনে আগুন ধরিয়ে দেয় একদল জনতা। ঘটনায় প্রাণ হারান মোট ৬৮ জন। এর মধ্যে কংগ্রেস সাংসদ এহেসান জাফরিও ছিলেন।
গুলবার্গ আবাসনে মোট ২৯টি বাংলো ও ১০টি ফ্ল্যাট ছিল। প্রায় ২০ হাজার আক্রমণকারী গিয়ে হামলা চালিয়ে এই আবাসনের ৬৮ জনকে হত্যা করে। যার মধ্যে মাত্র ৬০ জনের বিরুদ্ধে মামলা চলেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়। ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময়ে মোট যে নয়টি মামলা হয়েছিল, এটি তার মধ্যে অন্যতম ছিল।












Click it and Unblock the Notifications