গুজরাতে ব্রিজ দুর্ঘটনায় অন্তত ৮০ জনের মৃত্যু! সরকারের দায় 'স্বীকার', ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

গুজরাতের মরবিতে কেবল ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ একাধিক মন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন। রাজ্যের স্বরাষ

গুজরাতের মরবিতে কেবল ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮০। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। নদীতে তলিয়ে এখনও ১০০ জনের বেশি নিখোঁজ। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ একাধিক মন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, বেশিরভাগ লোককে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি গুজরাত সরকার এই দুর্ঘটনায় দায় কার্যত নিজেদের কাঁধেই নিয়েছে। একটি সূত্রে মৃতের সংখ্যা ৯১ বলে দাবি করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে একটি বেসরকারি সংস্থা গত সাত মাস ধরে ব্রিজটির মেরামতির কাজ করলেও, তা খুলে দেওয়ার আগে কোনও ফিটনেস সার্টিফিকেট নেওয়া হয়নি।

দুর্ঘটনার সময় অন্তত ৫০০ জন ছিলেন ব্রিজের ওপরে

এদিন সন্ধে ৬.৪২-এ যখন ব্রিজটি ভেঙে পড়ে, সেই সময় ব্রিজের ওপরে ছট পুজোর আচার অনুষ্ঠান করতে অন্তত ৫০০ জন ছিলেন। দুর্ঘটনার পরে উদ্ধার অভিযানে ডুবুরি নামানো হয়। বেশ কয়েকটি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী এবং স্টিমার ঘটনাস্থলে পাঠানো হয়।
দুর্ঘটনার পরে বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, অনেকেই সেতুর তার আঁকড়ে রয়েছেন। আবার অনেককে নিরাপদে সাঁতার কাটতেও দেখা গিয়েছে।

২৬ অক্টোবর ফের খুলে দেওয়া হয়

মরবিতে কেবল ব্রিজটি সংস্তার করা হয় এহং গুজরাত নববর্ষের কারণে তা খুলে দেওয়া হয় ২৬ অক্টোবর। প্রায় শতাব্দী প্রাচীন ঐতিহাসিক সেতুটি সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। মাত্র ৪ দিন আগে তা খুলে দেওয়া হয়।

দায় সরকারের

দায় সরকারের

গুজরাতের কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মার্জা বলেছেন, গত সপ্তাগে ব্রিজটি সংস্কার করা হয়েছে। এই দুর্ঘটনায় সরকার হতবাক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মন্ত্রী বলেছেন, সরকার এই দুর্ঘটনার দায় নিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মরবির উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন।

মৃত ও আহতদের পাশে সরকার

ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মুখ্যমন্ত্রী টুইট করে বলেছেন মরবির দুর্ঘটনায় প্রাণ হারানো নাগরিকদের পরিবারের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করছেন। এছাড়াও রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারকে ৪ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করবে। অন্যদিকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের সফরে গুজরাতে রয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরে তিনি মুখ্যমন্ত্রী এবং অন্য আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+