মোদী রাজ্যে 'এন ৯৫' মাস্কের জন্য দিতে হচ্ছে বাড়তি টাকা, রূপানি সরকারের নতুন কীর্তি
গুজরাতে 'এন ৯৫' মাস্কের জন্য দিতে হচ্ছে বাড়তি টাকা, রূপানি সরকারের নতুন কীর্তি
গুজরাতে করোনায় আক্রান্ত রেকর্ড সংখ্যক মানুষ। মৃত্যুর নিরিখেও আগে মোদীর গুজরাত। সেই পরিস্থিতিতেই বেশি টাকায় এন-৯৫ মাস্ক বিক্রি করছে বিজয় রূপানি সরকার। এমনটাই অভিযোগ তুলেছে সেখানকার একটি সংবাদ মাধ্যম।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ঘোষণা
১৮ মে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, গুজরাতের জনগণ বাজার থেকে থ্রি লেয়ার মাস্ক ও এন-৯৫ মাস্ক কিনতে পারবে। রাজ্যের ২০০০ টি আমুলের স্টোর থেকে এই মাস্ক কেনা যাবে। যার দাম পড়বে যথাক্রমে ৫ টাকা ও ৬৫ টাকা

প্রতিটি মাস্কে সরকারের লাভ ৩১ শতাংশ
প্রতিবেদনে প্রকাশ সরকার মাস্কগুলি পেয়েছে প্রতিটি ৪৯.৬১ টাকা দামে। আমুলের কাছে যা ১০ টাকায় বিক্রি করা হয়েছে। আর সাধারণ মানুষ তা পাচ্ছেন ৬৫ টাকায়।

প্রতিবাদ গুজরাত প্রদেশ কংগ্রেসের়
মহামারী পরিস্থিতিতে গুজরাত সরকারের লাভের অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছে গুজরাত প্রদেশ কংগ্রেস। বিষয় নিয়ে গুজরাত সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে তারা।

ওষুধের দোকানের দাবি
তবে স্থানীয় ওষুধের দোকানের দাবি যে মাস্ক ৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে তা খুব খারাপ কোয়ালিটির। তেননা বাজারে এন ৯৫ মাস্ক পাওয়া যাচ্ছে ৬৫ থেকে ৫০০ টাকার মধ্যে।












Click it and Unblock the Notifications