দুই সম্প্রদায়ের সংঘর্ষে জেরবার গুজরাতের আনন্দ জেলা, কড়া পদক্ষেপের পথে সরকার

ধর্মীয় সংঘাতের জেরে জেরবার গুজরাতের আনন্দ জেলার খামভাত। আর এই অবস্থায় বিশেষ পদক্ষেপ নিতে চলেছে গুজরাতের বিজেপি সরকার। কয়েকদিন পরপরই খামভাতে দুই ধর্মের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এদিকে এই সংঘর্ষের মূল কারণ হিসাবে বিজেপি সরকার দেখছে বদলে যাওয়া জনসংখ্যা।

জনসংখ্যায় বদলের জেরে দাঙ্গা

জনসংখ্যায় বদলের জেরে দাঙ্গা

জনসংখ্যায় বদলের জেরে দাঙ্গা হচ্ছে বলে মনে করা সেই আনন্দ জেলার খামভাতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর এলাকাটিকে অশান্ত অঞ্চল আইনের অন্তগ্রত এনে সেখানে জমি-বাড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

২৩ ফেব্রুয়ারি থেকে জ্বলছে আনন্দের খামভাত

২৩ ফেব্রুয়ারি থেকে জ্বলছে আনন্দের খামভাত

জানা গিয়েছে ২৩ ফেব্রুয়ারি দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হলে তা বড় আকার ধারণ করে। এখনও সেখানে পরিস্থিতি থমথমে। এদিকে এই বিষয়ে বলতে গিয়ে গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদীপ সিং জাদেজা বলেন, 'খামভাতে এই সংঘাত বাধছে জনসংখ্যায় বদল হওয়ায়। এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবে সরকার। এলাকাটিকে অশান্ত অঞ্চল আইনের অন্তগ্রত এনে সেখানে জমি-বাড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।'

কী এই অশান্ত অঞ্চল আইন?

কী এই অশান্ত অঞ্চল আইন?

এই আইনের অধীনে সাম্প্রদায়িক স্পর্শকাতর এলাকাতে জমি বা বাড়ি কাউকে বিক্রি বি লিজ দিতে হলে তার আগে জেলাশাসকের থেকে অনুমতি নিতে হয়। গুজরাতের আহমেদাবাদ, বরোদা, সুরত, ভরুচ, আনন্দ ও গোধরার বিভিন্ন এলাকাতে এই নিষএধাজ্ঞা জারি করা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+