Gujarat Flood: রাস্তা যেন নদী, জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি, লাল সতর্কতা জারি গুজরাতে

ভাসছে শহর, ভাসছে গ্রাম। গুজরাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি। হিমাচল প্রদেশ, দিল্লি,উত্তরাখণ্ডের পর এবার বর্ষার কোপ পড়েছে গুজরাতে। গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বর্ষণ চলছে গুজরাতের একাধিক জেলায়। একাধিক রাস্তা জলমগ্ন। জল ঢুকতে শুরু করেছে বাড়িতে।

জুনাগড়কে দেখলে মনে হবে সমুদ্র হয়ে গিয়েছে। রাস্তা যেন নদী। জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি-মোটর সাইকেল। তারসঙ্গে চলছে নাগাড়ে বর্ষণ। এই বর্ষণ এখন থামবে না। লাগাতার ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। গুজরাতের একাধিক জায়গায় ভারী বর্ষণেল লাল সতর্কতা জারি করেছেন IMD।

Gujarat Flood

আগামী ২ দিন গুজরাতের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সর্বাধিক বৃষ্টি হয়েছে গুজরাতের জুনাগড়ে। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি তার সব কর্মসূচি বাতিল করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে গুজরাতের পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন।

ইতিমধ্যেই ত্রাণ বিলি শুরু হয়ে গিয়েছে। যেসব জায়গা প্লাবিত হয়েছে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। ২৫০০০ এনডিআরএফ কাজ করছে। রাজকোট থেকে ইতিমধ্যেই রিলিফ টিম পৌঁছে গিয়েছে জুনাগড়ে। একাধিক জায়গায় জলের তোড়ে গাড়ি-গবাদী পশু ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। এনডিআরএফ এবং এসডিআরএফ যৌথভাবে কাজ শুরু করে দিয়েছে।

জুনাগড় ছাড়াও গুজরাতের একাধিক জায়গায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আইএমডি। তারমধ্যে রয়েছে জামনগর, দ্বারকা, কচ্ছ, সুরাত, ভালসাদ,নভসারি। এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে, আহমেদাবাদ, আনন্দ, বাহরুচ, আমরেলি, গির, সোমনাথ, কচ্ছের একাধিক এলাকায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে সুরেন্দ্রনগর, রাজকোট, ভদোদরা, নভসারিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+