মোদীর গুজরাতে বিজেপির ভাগ্যপরীক্ষা এবছরের শেষেই
মোদীর রাজ্য গুজরাতে এবছরের শেষেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে এবছরের শেষেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশনের কাছে এবছরের শেষে বিধানসভা ভোট করার জন্য আর্জি জানিয়েছে শাসক দল। ডিসেম্বরের ১৪ থেকে জানুয়ারির ১৪ তারিখের মধ্যে যাতে নির্বাচন অনুষ্ঠিত করা হয় সেজন্য আর্জি জানানো হয়েছে।

বিজেপির বক্তব্য, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১৪ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সময়ে হিন্দু বিবাহ অনুষ্ঠিত হয় না। অর্থাৎ এই সময়টা মল মাস। পাশাপাশি বুথকেন্দ্র থেকে শেষ প্রচার বুথের দূরত্ব যাতে কমিয়ে দেওয়া হয় সেজন্যও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
গুজরাত বিজেপির তরফে বলা হয়েছে, ডিসেম্বরের ১৪ থেকে জানুয়ারির ১৪ তারিখ পর্যন্ত হিন্দুদের কোনও বিয়ে হয় না। সেই সময়ের মধ্যে নির্বাচন করলে সুবিধা হবে। ভোটার ও রাজনৈতিক দলগুলি অনেক শান্তিতে অংশগ্রহণ করতে পারবেন বলে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।
নির্বাচন কমিশনকে যে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি তাতে বলা হয়েছে, বছরের শেষে মানুষ উৎসবের আমেজে থাকে। নির্বাচনকেও উৎসবের অংশ হিসাবে ধরে তাকে পালন করা উচিত। যাতে সর্বাধিক মানুষ ভোটে অংশ নিতে পারেন। নির্বাচন কমিশন সর্বদল বৈঠক করুক এমনটাই আর্জি জানানো হয়েছে।
এছাড়া গুজরাতের শাসক দল বিজেপির নির্বাচন কমিশনের কাছে আর্জি, সিঙ্গল উইন্ডো চালু করে সমস্ত কাগজপত্র নেওয়ার ব্যবস্থা চালু হোক।












Click it and Unblock the Notifications