Gujarat election Result 2022: বিজেপির সঙ্গে কি কড়া টক্কর দেবে আপ, ফার্স্ট হাফে ট্রেন্ড বিজেপি মুখী
Gujarat election Result 2022: বিজেপির সঙ্গে কি কড়া টক্কর দেবে আপ, ফার্স্ট হাফে ট্রেন্ড বিজেপি মুখী
ভোট গণনা শুরু হয়ে গিয়েছে গুজরাতে। ত্রিমুখী লড়াইয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছে বিজেপি। পোস্টাল ব্যালোট গোনার পর থেকেই বিজেপির আসন সংখ্যা বাড়তে শুরু করেছে। ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৪২টি আসনে। তবে আপ এখনও খাতা খুলতে পারেনি। এদিকে গতকাল দিল্লিতে পুরসভা ভোটে বিজেপিকে হারিয়ে দিয়েছে আম আদমি পার্টি।

গুজরাত বিধানসভা কেন্দ্রের ১৮২টি আসনে চলছে ভোট গণনা। এবার আর দ্বিমুখী লড়াই নয় ত্রিমুখী লড়াই হচ্ছে মোদীর রাজ্যে। বিজেিপ-কংগ্রেসের দড়ি টানাটানির মধ্যে সিঁধ কেটে ঢুকে পড়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। ভোটের প্রচার শুরুর প্রথম দিন থেকেই গুজরাতে সরকার গড়ার দাবি জানিয়ে চলেছে আম আদমি পার্টি। গুজরাতে ভোট গণনার আগের দিন দিল্লি পুরসভা নির্বাচনে বিজেপিকে হারিয়েছে কেজরিওয়ালের দল। চাঙ্গা পার্টির কর্মী সমর্থকরা। এক প্রকার দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করে ছেড়েছে আপ।
সেই ঝাড়ু ঝড় যে গুজরাতেও জারি থাকবে তা দাবি করা যায় না। কারণ গত ৬ দফায় গুজরাতের মসনদে রয়েছে গেরুয়া শিবির। সেই দুর্গে ফাটল ধরানো সহজ কাজ হবে না। তার উপরে দেশের প্রধানমন্ত্রী যখন সেই দলেরই। গুজরাতকে বিজেপির আঁতুরঘর বলা হয়ে থাকে। মোরবি সেতু বিপর্যয়ের পর বিজেপি সরকারের বড় ধাক্কা এসেছে ঠিকই কিন্তু সেটা পতন ঘটাতে পারবে না বিজেপি সরকারের এমনই মনে করছে রাজনৈতিক মহল।
এক্সিট পোলে গুজরাতে বিজেপিকেই জয়ী করা হয়েছে। অর্থাৎ বিজেপি ফের গুজরাতে সরকার গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। ভোট গণনার আর্লি ট্রেন্ড যা বলছে তাতে সেদিকেই ইঙ্গিত করছে। পোস্টাল ব্যালট গণবার পরে গুজরাতে এগিয়ে গিয়েছে বিজেপি। সেই সংখ্যাটা অনেকটাই সেই ফারাক মেটানো খুব একটা সহজ হবে না কংগ্রেসের পক্ষে। আপ খাতা থুললেও সেরকম কিছু অবস্থানে নেই বলেই দেখা যাচ্ছে।
বিস্তারিত আসছে....
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications