Gujarat election Result 2022: গুজরাতে ঐতিহাসিক জয়, সোমবারেই শপথ নতুন মুখ্যমন্ত্রীর, থাকবেন মোদীও

Gujarat election Result 2022: গুজরাতে ঐতিহাসিক জয়, সোমবারেই শপথ নতুন মুখ্যমন্ত্রীর, থাকবেন মোদীও

গুজরাতে ঐতিহাসিক জয় মুখ্যমন্ত্রী বিজেপির। তাই আর নতুন সরকার গঠনে দেরি করতে চাইছে না গেরুয়া শিবির। আগামী ১২ ডিসেম্বর গুজরাতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। সেই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ২০২৪-র লোকসভা ভোটের আগে গুজরাতে বিজেপির এই ঐতিহাসির জয় গেরুয়া শিবিরকে আরও কয়েক ধাপ এগিয়ে দিল।

গুজরাতে বিপুল জয় বিজেপি

গুজরাতে বিপুল জয় বিজেপি

গুজরাতে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। ১৮২টি আসনের মধ্যে দেড়শোর বেশি আসনে জয়ের পথে বিজেপি। ধরাশায়ী কংগ্রেস। ২০২৪-র লোকসভা ভোটের আগে গুজরাতের বিধানসভা নির্বাচনে মোদীর এই জয় বিজেপিকে অমনেকটা এগিয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই জয়ের উৎসব তাই একটু আলাদা করেই উদযাপন করতে চাইছেন মোদী-শাহরা। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে জয়োল্লাস।
উৎসবে মেতেছে গুজরাত।

১২ তারিখ শপথ

১২ তারিখ শপথ

গুজরাতের এই বিপুল সাফল্যের পর আর অপেক্ষা করতে রাজি নয় বিজেপি। মহাসমারোহে এলাহি আয়োজনে করা হবে শপথ গ্রহন অনুষ্ঠান। সোমবার ১২ ডিসেম্বর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যের ১৭ তম মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। সোমবার গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের। সোমবার দুপুর ২টোর সময় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী মোদী এবং শাহ উপস্থিত থাকবেন

প্রধানমন্ত্রী মোদী এবং শাহ উপস্থিত থাকবেন

গুজরাতের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। দুপুর ২টো থেকে হবে শপথ গ্রহন অনুষ্ঠান। গুজরাতের বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়কে সামনে রেখেই ২০২৪-র লড়াইয়ের সুর বাঁধতে চলেছে বিজেপি। এমনই মনে করছে রাজনৈতিক মহল। সেকারণেই গুজরােতর বিধানসভা নির্বাচন বিজেপির কাছে এক প্রকার প্রেস্টিজ ফাইট ছিল। সেকারণেই এই বিপুল জয়েকে সামনে রেখে বিরোধীদের উপরে চাপ তৈরি করতে চাইছে মোদী-শাহরা।

মোদী ম্যাজিকেই কামাল

মোদী ম্যাজিকেই কামাল

মোদী ম্যাজিকেই এক প্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা। এবারও মোদী প্রমাণ করে দিয়েছেন বিজেপিকে দিল্লির মসনদে বসিয়ে রাখার জন্য তিনি একাই যথেষ্ট। কারণ ভোটের ঠিক আগেই মোরবি সেতু দুর্ঘটান মত বড় বিপর্যয় ঘটেছে। তাতে ১৪২ জন মারা গিয়েছেন। তারপরেও তেমন কোনো প্রভাব বিজেপির ভোট ব্যাঙ্কে পড়েনি উল্টে আরো বেশি করে ভোট বেড়েছে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+