Gujarat election Result 2022: ভারত জোড়ো যাত্রায় বেশি মন, রাহুলের সিদ্ধান্তই কি কাল হল গুজরাতে

Gujarat election Result 2022: ভারত জোড়ো যাত্রায় বেশি মন, রাহুলের সিদ্ধান্তই কি কাল হল গুজরাতে

গুজরাতে বিেজপির ঐতিহাসিক জয়। কংগ্রেসের আসন সংখ্যা গতবারের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। তার নেপথ্যে কারণ কী। রাজনৈতিক মহল বলছে গুজরাতে কংগ্রেসের এই খারাপ ফলাফলের অন্যতম কারণ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। গুজরাতের ভোটে মন না দিয়ে ভারত জোড়ো যাত্রায় বেশি করে মন দিয়েছিলেন কংগ্রেসের হাইভোল্টেজ নেতা রাহুল গান্ধী। গুজরাতে একদিনও প্রচারে যেতে দেখা যায়নি তাঁকে।

বিজেপির বিপুল জয়

বিজেপির বিপুল জয়

রেকর্ড ভেঙে গুজরাত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। ২০১৭ সালের রেকর্ড ভেঙে দিয়েছে গেরুয়া শিবির। মোরবি বিপর্যয় থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান কোনও ইস্যুই বড় হয়ে দাঁড়ায়নি মোদী ম্যাজিকের কাছে। ভোটের তিন মাস আগে থেকে গুজরাত নিয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দফায় দফায় সেখানে সভা করেছেন তিনি। করেছেন রোড শো। তার ফল মিলেছে। রেকর্ড ভোটে জিতেছে বিজেপি। ২০২৪-র আগে সেমিফাইনালে সাফল্য অনেকটাই এগিয়ে দিল গেরুয়া শিবিরকে।

কংগ্রেসের বড় ধাক্কা

কংগ্রেসের বড় ধাক্কা

২০১৮-র লোকসভা নির্বাচনে যেমন শোচনীয় পরাজয় দেখতে হয়েছিল কংগ্রেসকে। এবারে গুজরাতের বিধানসভা নির্বাচনে তার থেকেও শোচনীয় ফল হয়েেছ গুজরাতে। কেন এক খারাপ ফল হল কংগ্রেসের। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে গুজরাতে কংগ্রেসের এই খারাপ ফল হওয়ার নেপথ্যে রয়েছে রাহুল গান্ধীর উদাসীনতা। হঠাৎ করেই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা নিয়ে তৎপর হয়ে উঠেছেন। গুজরাতে কংগ্রেেসর প্রচারে তেমন তাঁেক দেখা যায়নি। এক কথায় বলতে গেলে ফাঁকা মাঠেই গোল গিয়েছে বিজেপি। আর কংগ্রেসের এই নেতৃত্বহীনতার জেরেই ভোট ব্যাঙ্কে বড় ধাক্কা এসেছে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

ভারত জোড়ো যাত্রাই হল কাল

ভারত জোড়ো যাত্রাই হল কাল

গুজরাতের বিধানসভা নির্বাচন সামনে হবে জেনেও ভারত জোড়ো যাত্রার ডাক দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কন্যাকুমারী থেকে শুরু হয় সেই ভারত জোড়ো যাত্রা। তাতে কংগ্রেসের তাবর নেতা মন্ত্রীকে দেখা গিয়েছে রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে। কিন্তু গুজরাতে পা রাখেননি তিনি। গুজরাতকে এড়িয়েই হয়েছে ভারত জোড়ো যাত্রা। গুজরাতে ভোটের দিন ঘোষণার পরেও কংগ্রেসের কোনও হেভিওয়েট নেতাকে দেখা যায়নি সেখানে প্রচার করতে। এমনকী প্রিয়াঙ্কা গান্ধীও পা রাখেননি গুজরাতে। দেখা যায়নি সোনিয়া গান্ধীকেও। নেতৃত্বের অভাব প্রকট হয়ে উঠেছিল গুজরাত কংগ্রেসে। ছন্নছাড়া প্রচারের জেরে অনেকেই শঙ্কার মেঘ দেখে দল ত্যাগ করেছিলেন। দুর্বল সংগঠনের জেরেই গুজরাতে কংগ্রেসের ভোট ব্যাঙ্কের ধাক্কা

ভোট কাটল আপ

ভোট কাটল আপ

গুজরাতে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের আরেকটি বড় কারণ আপ। আম আদমি পার্টি গুজরাতে এবার প্রথম খাতা খুলেছে। কেজরিওয়ালের দল ধীরে ধীরে জাতীয় রাজনৈতিক দল হিসেবে নিজেদের পথ সুগম করতে শুরু করেছে। দিল্লি বিধানসভা জয়ের পর পাঞ্জাবে সরকার গঠন এবং তার পরেই দিল্লি পুরসভা ভোটে বিপুল জয়। নতুন উদ্যোমে এগোতে শুরু করেছে আম আদমি পার্টি। আর গুজরাতে প্রথম প্রার্থী দিয়েই আশাজনক ফল করেছে আপ। ১৪ শতাংশ ভোট পেয়েছে গুজরাতে। কংগ্রেসের ভোট কেটেই গুজরাতে আপের সাফল্য বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+