Gujarat election Result 2022: সেতু বিপর্যয়ের পরেও মোরবিতে জয় বিজেপির, কোন ম্যাজিকে কামাল?
Gujarat election Result 2022: সেতু বিপর্যয়ের পরেও মোরবিতে জয় বিজেপির, কোন ম্যাজিকে কামাল?
মোরবিতে ব্রিজ ভেঙে যাওয়ার পর জলে ঝাঁপিয়ে পড়ে একাধিক মানুষকে উদ্ধার করেছিলেন তিনি। সেই নেতাকেই মোরবিতে প্রার্থী করে পাশার দান চেলেছিল বিজেপি। তাতে ফল মিলেছে। মোরবিতে জয় পেয়েছে বিজেপি। নইলে এই বিশাল সেতু বিপর্যসের পর মোরবি হাতছাড়া হতই। সেটাই আন্দাজ করেছিল রাজনৈতিক মহল।

মোরবিতে জয়ী বিজেপি
সেতু বিপর্যয়ের পরেও গুজরাতের মোরবিতে জয়ী হয়েছে বিজেপি। বিজেপি প্রার্থী কান্তিলাল অমরুতা জয়ী হয়েছেন মোরবিতে। কম ভোট পাননি বিজেপি প্রার্থী। বেশ ভাল ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। মোরবিতে সেতু বিপর্যয়ের ঘটনায় কোনও প্রভাবই যে পড়েনি মোরবিতে সেটা প্রমাণ করে দিয়েছে ভোট বাক্স। গতবারের বিধায়ককে টিকিট না দিলেও বিজেপির ভোটে কোনও ঘাটতি পড়েনি বিজেপির ভোট ব্যাঙ্কে।

মোরবি সেতু বিপর্যয়
গুজরাতের বিধানসভা ভোটের আগে মোরবি সেতু দুর্ঘটনা বিজেপি শিবিরে বিপর্যয়ের মতই নেমে এসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাত সফরের মাঝেই মোরবী নদীপ উপরে ভেঙে পড়েছিল কেবল সেতু। ছট পুজোর রাতে সেই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ১৪২ জনের। আহত হয়েছিলেন অসংখ্য। এই নিেয় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। সেতু দুর্ঘটনায় প্রকাশ্যে এসেছিল প্রশাসনের গাফিলতি। টেন্ডার না ডেকেই অনভিজ্ঞ সংস্থাকে দিয়ে সেতুর মেরামত করানো হয়েছিল। তারা কেবল বদল না করে কেবল ব্রিজেপ পাটাতন রং করে সারিয়ে ছেড়ে দেয়। ফিট সার্টিফিকেট না নিয়েই খুলে দেওয়া হয়েছিল মোরবি ব্রিজের দরজা।

কাকে টিকিট দেয় বিজেপি
মোরবি ধাক্কা সামলাতে ময়দানে নামতে হয়েছিল খোদ প্রধানমন্ত্রী মোদীকে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছিলেন। নিজে তদারকি করেছিলেন উদ্ধারকাজের। সেনাবাহিনী থেকে শুরু করে নৌসেনা এমনকী জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকেও নামানো হয়েছিল উদ্ধারকাজে। পরিস্থিতি সামাল দিতে নতুন কৌশল নেয় বিজেপি। সেই কেন্দ্রে টিকিট দেওয়া হয়নি জয়ী বিধায়ককে। যে বিজেপি নেতা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেছিলেন সাধারণ মানুষকে তাঁকেই টিকিট দেয় বিজেপি। আর তাতেই কেল্লা ফতে।

মোদী ম্যাজিকে জয়
মোদী ম্যাজিকে গুজরাত জয়। গতবারের চেয়েও বেশি আসনে এবার জয় পেয়েছে বিজেপি। কংগ্রেসের আসন সংখ্যা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। সকলেই ভেবেিছলেন মোরবি কাণ্ডের পর ধাক্কা খাবে বিজেপির ভোট ব্যাঙ্ক। উল্টে দেখা গিয়েছে মোরবির পরেও দ্বিগুণ ভোটে জিতেছে বিজেপি। এমনকী মোরবিতেও জয় হয়েছে বিজেপিরই। বিপুল ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী।












Click it and Unblock the Notifications