Gujarat Election 2022: প্রথম দফায় কম ভোট পড়ল গুজরাতে, কোন ইঙ্গিত দিচ্ছে জনমত

Gujarat Election 2022: প্রথম দফায় কম ভোট পড়ল গুজরাতে, কোন ইঙ্গিত দিচ্ছে জনমত

অবশেষে গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট নির্বিঘ্নেই শেষ হয়েছে। দু একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া তেমন কিছু ঘটেনি। মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে ভোট গ্রহন। তবে প্রথম দফায় ৫ শতাংশ কম ভোট পড়েছে। ২০১৭ সালের বিধানসভা ভোটে যত ভোট পড়েছিল প্রথম দফায় সেই তুলনায় এইবার ৫ শতাংশ কম ভোট পড়েছে বলে জানা গিয়েছে। সপ্তাহের প্রথম দিনে ভোট হওয়ার জন্যই কম ভোট পড়েছে বলে দাবি করা হচ্ছে।

Gujarat Election 2022: প্রথম দফায় কম ভোট পড়ল গুজরাতে, কোন ইঙ্গিত দিচ্ছে জনমত

গুজরাতে প্রথম দফার নির্বাচনে ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে। ২০১৭ সালে যেখানে ৬৮ শতাংশ ভোট পড়েছিল প্রথম দফায়। সেখানে এবার পড়েছে ৬২ শতাংশ ভোট। আবার ২০১২ সালে ভোট পড়েছিল ৭২ শতাশ। অর্থাৎ ২ বারের থেকে অনেকটাই ভোট বেশি পড়েছিল এই দুই কেন্দ্রে। তবে তা নিয়ে ভাবতে রািজ নয় গেরুয়া শিবির। কম ভোট পড়লেই যে শাসক দলের জয়ের সম্ভাবনা বেশি থাকে এমনই বলা হয়ে থাকে। এক বিজেপি নেতা দাবি করেছেন কংগ্রেস সমর্থকরা হয়তো ভোট দিতে েবরোননি। কারণ তাঁরা জানেন যে কংগ্রেস হারবে সেকারণেই ভোট দিতে আসা বিফলে যাবে মনে করেই বুথ মুখী হননি বলে কটাক্ষ করেছেন বিজেিপ নেতা।

এদিকে কংগ্রেস শিবির আবার এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। তারা জানিয়েছেন যে যেভাবেই হোক কংগ্রেস আম জনতা বুঝে গিয়েছে যে বিজেপি এলে তাঁদের আরও ভুগতে হবে। সেকারণেই তাঁরা ভোট দিতে বেরোননি। এই ৫ শতাংশ ভোটার বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেই ভোট কেন্দ্রে আসেননি বলে দাবি করেছেন। গুজরাতেও যে পরিবর্তন আসছে তার ইঙ্গিত দিয়েছে এই ৫ শতাংশ ভোটের ঘাটতি।

এবার গুজরাতে বিজেপি একটু চাপেই রয়েছে। সেকারণেই মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একের পর এক জায়গায় প্রচার করে চলেছেন তিনি। প্রথম দফার ভোটের দিনেও একাধিক জায়গায় প্রচার ব়্যালি করেছেন প্রধানমন্ত্রী। মোরবি ব্রিজ দুর্ঘটনার পর গুজরাতের বিজেপি সরকারের চাপ আরও বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই গুজরাতের মোরবি ব্রিজ ভেঙে পড়ে। সেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ১৪২ জনের। এই দুর্ঘটনায় বিজেপি সরকারের একাধিক গাফিলতির ছবি ধরা পড়েছে। তাতেই আরও চাপ বেড়েছে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+