গুজরাত নির্বাচন ২০২২: প্রার্থী বাছাইয়ে দলবদলুদের পুরস্কার বিজেপি-আপের! কৌশলী কংগ্রেসের ভরসা আনুগত্যে
ডিসেম্বরের ১ ও ৫ তারিখে গুজরাতে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপি ও আপ অনেক দলবদলুকে পুরষ্কৃত করেছে। অন্যদিকে কংগ্রেস অনুগত্যে প্রাধান্য দিয়েছে। তবে কেউই এখনও সব আসন অর্থাৎ ১৮২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা ক
ডিসেম্বরের ১ ও ৫ তারিখে গুজরাতে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপি ও আপ অনেক দলবদলুকে পুরষ্কৃত করেছে। অন্যদিকে কংগ্রেস অনুগত্যে প্রাধান্য দিয়েছে। তবে কেউই এখনও সব আসন অর্থাৎ ১৮২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। বিজেপি, কংগ্রেস এবং আপ যথাক্রমে ১৬০, ৮৯ এবং ১৭৪ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

অনেক আসনে দলবদলুরা বিজেপির প্রার্থী
বিজেপি এখনও পর্যন্ত ১৬০ জনের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে ২০১৭-র বিধানসভা নির্বাচনের পরে কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া ২০ জন বিধায়কের মধ্যে ৯ জনের নাম রয়েছে। যার মধ্যে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি হার্দিক প্যাটেল। তবে তারা এখনও প্রাক্তন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর কিংবা ভাভেশ কাটরাকে এখনো প্রার্থী করার কথা জানায়নি। শুধু গত পাঁচ বছরের মধ্যে দলে যুক্ত হওয়ারাই নন, ২০১৭ সালের আগে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদেরও প্রার্থী করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন জামনগর গ্রামীণ থেকে রাঘবজি প্যাটেল এবং সিদ্ধপুর থেকে বলবন্তসিং রাজপুত। বলবন্তসিং রাজপুত দলের নির্দেশের বিরুদ্ধে রাজ্যসভা নির্বাচনে ভোট দেওয়ার কংগ্রেস তাঁকে বহিষ্কার করে। ২০১৭-র বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন।

দলবদলুদের প্রার্থী করেছে আপও
দলবদলুদের প্রার্থী করা থেকে পিছিয়ে নেই আপ। কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র কৈলাশ গাধভিকে মান্ডভি আসন থেকে প্রার্থী করেছে তারা। সুরাতের প্রাক্তন বিজেপি সভাপতি পিভিএস শর্মাকে সুরাতের মাজুরা আসন থেকে প্রার্থী করেছে। ২০১৭-র নির্বাচনে কংগ্রেস প্রার্থী ভারতসিং ভাখলাকে দেবগড়বাড়ি থেকে প্রার্থী করেছে আপ। ডেদিয়াপাদা আসন থেকে প্রাক্তন বিটিপি সভাপতি চৈতার ভাসাভাকে প্রার্থী করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। শুক্রবার মাতার আসনের দুবারের বিজেপি বিধায়ক কেসারসিং বাঘেলা আপ-এ যোগ দিলেও, তাঁকে এখনও প্রার্থী করা হয়নি।

কংগ্রেস এখনও দলবদলুদের প্রার্থী করেনি
কংগ্রেস এখনও পর্যন্ত যে ৮৯ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে, সেখানে কোনও দলবদলুকে জায়গা দেওয়া হয়নি। রাজ্য কংগ্রেস সভাপতি জগদীশ ঠাকুর বলেছেন, দলের নেতা-কর্মীরাই তাঁদের প্রথম পছন্দ। এব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, শাসক বিজেপির নির্যাতন সহ্য করে কংগ্রেসকে যাঁরা শক্তিশালী করেছেন, তাঁরাই দলের কাছে প্রথম পছন্দের। তিনি আরও বলেছেন, অন্য কোনও দলের নেতা যদি কংগ্রেসে যোগ দেন, তাহলে তাঁকে টিকিট দেওয়া হবে না।

কংগ্রেসের কৌশল
রাজ্য কংগ্রেস সভাপতি বলেছেন, ২০২২-এর নির্বাচনে বিজেপি যে প্রাক্তন কংগ্রেসীদের প্রার্থী করবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সেই বিষয়টিকে মাথায় রেখেই কংগ্রেস কৌশল তৈরি করছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে কংগ্রেস যে কোনও দলবদলুকে টিকিট দিচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। বিজেপির মধ্যে প্রাক্তন কংগ্রেসীদের প্রার্থী করা নিয়ে দ্বিমত রয়েছে বলেও ইঙ্গিত করেছেন তিনি।












Click it and Unblock the Notifications