বউ ভার্সেস বোন, জামনগর উত্তর কেন্দ্রে ক্রিকেটার জাদেজার পরিবারে উত্তেজনা চরমে

বউ ভার্সেস বোন, জামনগর উত্তর কেন্দ্রে ক্রিকেটার জাদেজার পরিবারে উত্তেজনা চরমে

ভোট ঘোষণা হয়ে গিয়েছে গুজরাতে। সব কেন্দ্রেই প্রস্তুতি তুঙ্গে। তারই মাঝে আবার নজরে রয়েছে গুজরাতের জামনগর উত্তর কেন্দ্র। এই কেন্দ্রে ভোটের ময়দানে একই সঙ্গে নামছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার মা এবং বোন। হাইভোল্টজ কেন্দ্র এটি। প্রার্থীরাও হেভিওয়েট।

নজরে জামনগর উত্তর কেন্দ্র

নজরে জামনগর উত্তর কেন্দ্র

গুজরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর জামনগর। আর জামনগর উত্তর বিধানসভা কেন্দ্রে আরও বেশি লাইমলাইটে চলে এসেছে এবারের বিধানসভা ভোটে। তার একমাত্র কারণ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ক্রিকেটারের পরিবারের দুই প্রতিনিধি এবারে বিধানসভা ভোটে যুযুধান লড়াইয়ে নামছেন। সূত্রের খবর রবীন্দ্র জাদেজার স্ত্রী বিজেপির প্রার্থী হতে চলেছেন এই কেন্দ্রে। অপরদিকে রবীন্দ্র জাদেজার বোন প্রার্থী হতে চলেছে কংগ্রেসের। কাজেই একেবারে পরিবারে ভোটের লড়াই চরমে েযতে চলেছে।

জাদেজা নিজে বিজেপিতে যোগ দিয়েছেন

জাদেজা নিজে বিজেপিতে যোগ দিয়েছেন

রবীন্দ্র জাদেজার বোন কংগ্রেস প্রার্থী হতে গেলেও ক্রিকেটার কিন্তু নিজে ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর বোন নয়না কিন্ত কংগ্রেসে যোগ দেন। জামনগরে বেশ জনপ্রিয় জাদেজার বোন নয়না। তিনি জামনগরের জেলা মহিলা কংগ্রেসের প্রধান। এবং কংগ্রেসের বেশ সক্রিয় নেত্রী। তাঁর বাবা ধর্মেন্দ্র সিং জাদেজা বিজেপি বিধায়ক জামনগর উত্তর কেন্দ্রের। মনে করা হচ্ছে এবার নিজের টিকিট তিনি পুত্রবধূকে দিতে চান। বিজেপি তাঁকে আর টিকিট দিতে চাইছে না। রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাবাকে টিকিট দিতে চাইছে বিজেপি। তাঁর বাবা রাজকোটের বড় শিল্পপতি। নয়নার ভাল পরিচিতি রয়েছে জামনগরে। তাঁর নিজের একটি হোটেলও রয়েছে।

বাড়িতেই ভোটের রং

বাড়িতেই ভোটের রং

একদিকে বোন আরেক দিকে স্ত্রী। কোন দিকে যাবে পরিবার। রবীন্দ্র জাদেজার পরিবার জামনগরের রাজনৈতিক লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে। যদিও নাম ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনও কথা বলা যাচ্ছে না। কারণ বিজেপি বা কংগ্রেস কেউই এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। পুরোটাই জল্পনা চলছে। শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

গুজরাতে ভোট

গুজরাতে ভোট

সামনেই গুজরাতে ভোট । দুই দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২ এবং ৫ ডিসেম্বর গুজরাতে ভোট হবে। এখন থেকেই কোমর কষেছে রাজনৈতির দলগুলি। বিজেপি বিশেষ করে তোরজোর শুরু করেছে। মোরবি কাণ্ডের চাপে পড়েছে বিজেপি। তোরজোর শুরু হয়ে গিয়েছে। বিজেপি চাপে রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে প্রার্থী নির্বাচনেও এবার বিজেপি যথেষ্ট সতর্ক হবে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+