Gujarat Election 2022: কীভাবে দাঙ্গা মুক্ত গুজরাত? রামভক্তদের 'অবদান' স্মরণ করলেন যোগী আদিত্যনাথ

Gujarat Election 2022: কীভাবে দাঙ্গা মুক্ত গুজরাত ? রামভক্তদের অবদান স্মরণ করলেন যোগী আদিত্যনাথ

গুজরাতে প্রথম দফার নির্বাচনের আগে গোধরা থেকে কিছু দূরে নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি গোধরা দাঙ্গা এবং রাম ভক্তদের স্মরণ করেন। গোধরার বিজেপি প্রার্থী সিকে রাউলজির হয়ে নির্বাচনী প্রচার করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

গুজরাত দাঙ্গা ও রামভক্ত

গুজরাত দাঙ্গা ও রামভক্ত

গোধরায় প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ ২০০২ সালের দাঙ্গায় রামভক্তদের বলিদানের কথা স্মরণ করেন। বিষয়টিকে গুজরাত মডেল বলেও উল্লেখ করেন তিনি। যোগী বলেন, ২০ বছর আগে রামভক্তরা যে আত্মত্যাগ করেছিলেন, তার মধ্যে দিয়েই গুজরাত মডেলের সূচনা হয়েছে। এর মধ্যে দিয়ে গুজরাতে চিরকালের মতো কারফিউতে কারফিউ জারি করা গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম স্লোগানে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যান।

 গুজরাতে প্রতিটি মানুষ নিরাপদে

গুজরাতে প্রতিটি মানুষ নিরাপদে

যোগী আদিত্যনাথ বলেছেন, গুজরাতে এখন আর কোনও কারফিউ নেই। রাজ্য কারফিউ আর দাঙ্গা মুক্ত। রাজ্যের প্রতিটি মানুষ নিরাপদে রয়েছেন। সেখানকার মানুষরা ব্যবসায় উন্নতি করছেন। মহিলারাও রয়েছেন নিরাপদে। রাজ্যে প্রচারের সময়সীমা শেষ হওয়ার কিছু আগে তিনি এই মন্তব্য করেন। তাঁর সভারস্থল ছিল ২০০২ সালে দাঙ্গা শুরুর কয়েক কিমি দূরে।

ত্যাগের জায়গা গোধরা

ত্যাগের জায়গা গোধরা

যোগী আদিত্যনাথ গুজরাতকে ত্যাগের দেশ বলেও মন্তব্য করেন। তাঁর সবকটি সভাতেই বক্তব্য ছিল প্রায় একইরকমের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা, তাঁর শাসনে ভারত জুড়ে তৈরি হওয়া হিন্দু মন্দির এবং দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করার বিজেপি আশ্বাসের কথাও যোগী স্মরণ করিয়ে দেন। অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান। তিনি বলেছেন, অযোধ্যায় রাম মন্দির হল গোধরায় রাম ভক্তদের বলিদানের প্রতি শ্রদ্ধার প্রতীক। তিনি কংগ্রেস ও আপকে নিশানা করে বলেন, এই দুই দল যদি ক্ষমতায় থাকত তাগলে রামমন্জির তৈরির স্বপ্ন অপূর্ণই থেকে যেত।

গুজরাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি

গুজরাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের গুজরাতে প্রতিদিন অন্তত ৫ টি করে সভা করছেন। তেমনই মহুধার সভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ গোধরার দাঙ্গার কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, কংগ্রেসের শাসনে গুজরাতে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। তিনি অভিযোগ করেন, কংগ্রেসে বিভিন্ন সম্প্রদায় এবং বর্ণের লোকের একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উস্কানি দিত। ২০০২ সালে তাদের পাঠ শেখানোর পরে ২০০২ থেকে ২০২২ পর্যন্ত তারা হিংসা যুক্ত হওয়া থেকে বিরত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিজেপি গুজরাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+