Gujarat election 2022: লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত! বিজেপির ২ হেভিওয়েটকে নিয়ে জল্পনা
গুজরাতে বিজেপির প্রার্থী তালিকার প্রকাশ না হলেও, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল এদিন ঘোষণা করেছেন তাঁরা ডিসেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নন। নি
গুজরাতে বিজেপির প্রার্থী তালিকার প্রকাশ না হলেও, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল এদিন ঘোষণা করেছেন তাঁরা ডিসেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নন। নিজেদের নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্তের কথা জানিয়ে দলের রাজ্য সভাপতিকে চিঠি লিখেছেন তাঁরা। এব্যাপারে উল্লেখযোগ্য যে রাজ্যের আটমন্ত্রী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

রূপানির বিবৃতি
নির্বাচনী লড়াইয়ে না থাকার কথা জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, তিনি সবার সহযোগিতায় ৫ বছর মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। এবার নতুনদের দায়িত্ব নেওয়ার পালা। তিনি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তা জানিয়ে দলের সিনিয়র নেতাদের কাছে দিল্লিতে চিঠি গিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, দলে প্রার্থীকে জয়ী করতে তিনি কাজ করবেন।

লড়বেন না আরও অনেকে
অন্যদিকে প্রবীণ বিজেপি বিধায়ক ভূপেন্দ্রসিং চুদামাসাও বলেছেন, তিনি নির্বাতনে লড়াই করবেন না। নির্বাচনে তাঁর না লড়াই করার কথা দলকে জানিয়েছেন। দলের অন্যকর্মীদের এব্যাপারে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। প্রবীণ বিজেপি বিধায়ক বলেছেন, তিনি এখনও পর্যন্ত নয়বার নির্বাচনে লড়াই করেছেন। যার জন্য দলের প্রতি তিনি কৃতজ্ঞ।

সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা
সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিগগির গুজরাত বিজেপির কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন। যেখানে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করা হবে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ গুজরাত বিজেপির সব সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

টানা ষষ্ঠবার জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি
বিজেপি গুজরাতে টানা ষষ্ঠবার জয়ের ব্যাপারে আশাবাগী। এব্যাপারে বিভিন্ন সমীক্ষাও তাদের পক্ষেই মত দিয়েছে। তবে আম আদমি পার্টি এবার গুজরাতে লড়াই তীব্র করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ১ ও ৫ ডিসেম্বর যথাক্রমে ৮৯ ও ৯৩ টি আসনের জন্য ভোট নেওয়া হবে গুজরাতে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications