Gujarat Election 2022: ভোটের দিনেই মোদীর 'রোড শো'! নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে কটাক্ষ কংগ্রেসের

Gujarat Election 2022: ভোটের দিনেই মোদীর 'রোড শো'! নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে কটাক্ষ কংগ্রেসের

এদিন আহমেদাবাদের রনিপের নিশান পাবলিক স্কুলের বুথে ভোট দিতে যাওয়ার আগে বেশ কিছুটা পথ হাঁটেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত নাড়েন সাধারণ মানুষ-ভোটারদের উদ্দেশে। প্রধানমন্ত্রী এই কাজে নির্বাচনের আদর্শ আচরণবহিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী কংগ্রেস। এব্যাপারে নির্বাচন কমিশনের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র পবন খেরা অভিযোগ করেছেন, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি একাধিকবার নির্বাচনী বিধি লঙ্ঘন করলেন কমিশন কিছুই করেনি।

ওয়েক আপ কল

ওয়েক আপ কল

কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, যেভাবে নির্বাচন কমিশন নীবর রয়েছে, তা গণতন্ত্রের পক্ষে ওয়েক আপ কল। প্রধানমন্ত্রী রোড শোকে বিজ্ঞাপনী সংজ্ঞায় আনতে কংগ্রেস আইনি দিকগুলি নিয়ে আলোচনা করছে বলেও জানিয়েছেন তিনি।

 বিনামূল্যে বিজ্ঞাপন

বিনামূল্যে বিজ্ঞাপন

পবন খেরা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী এদিন আহমে দাবাদে আড়াই ঘন্টার বেশি সময় হেঁটে বুথে যান। এই পুরো সময় বিভিন্ন খবরের চ্যানেলগুলি তা লাইভ সম্প্রচার করে। এব্যাপারে বিজেপিকে কি চার্জ করা উচিত নয়, প্রশ্ন করেছেন তিনি। কেন বিনামূল্যে তা করা হচ্ছে প্রশ্ন করেছেন ওই কংগ্রেস নেতা। বিষয়টি নিয়ে কংগ্রেস প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতা আরও বলেছেন, এই ধরনের প্রচার দলের নির্বাচনী ব্যয়ের আওতায় আসে। নির্বাচন চলাকালীন এভাবে রোডশো লাইভ চালাতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

 মমতার নিশানায় বিজেপি

মমতার নিশানায় বিজেপি

এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে নিশানা করেন। তিনি কটাক্ষ করে বলেন 'ভিভিআইপি' এবং যে কোনও কিছু করতে পারে। তিনি বলেছেন, ভোটের দিন রোড শো করার অনুমতি নেই। তবে প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর দল ভিভিআইপি। তারা যে কোনও কিছু করতে পারে। এবং তাদের ক্ষমাও করে দেওয়া হবে, কটাক্ষে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 বিজেপির সাফাই

বিজেপির সাফাই

এব্যাপারে সাফাই দিতে গিয়ে বিজেপি মুখপাত্র টম ভাদাক্কান বলেছেন, এদিন ঘটনাটি কোনওভাবেই রোড শএা ছিল না। প্রধানমন্ত্রী কনভয় ভোট কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে থামানো হয়েছিল। প্রধানমন্ত্রী সেখান থেকেই হেঁটে ভোট কেন্দ্রে গিয়েছিলেন। এক্ষেত্রে একজন নাগরিক কী করতেন, পাল্টা প্রশ্ন করেছেন তিনি। সেখানে তো গাড়ি নিয়ে ভোট কেন্দ্রের ভিতরে যাওয়া যায় না, বলেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য গুজরাত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সোমবার আহমেদাবাদের রনিপের ভোট কেন্দ্রে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে নটা নাগাদ তিনি ভোট দিতে যান। ভোট দিতে বেরিয়ে তিনি সেখানে থাকা জনগণের উদ্দেশে কালি মাখা আঙুল দেখান। এরপর তিনি ভোট কেন্দ্রের কাছে থাকা তাঁর বড়ভাই সোমাভাই মোদীর বাড়িতে যান।

ভোট দিয়েছেন ভিভিআইপি থেকে আম আদমি

ভোট দিয়েছেন ভিভিআইপি থেকে আম আদমি

এদিন সকালের দিকেই ভোট দেওয়ার কাজ সম্পন্ন করেন ভিভিআইপিরা। সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের রাজ্যপাল তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল, দিল্লির উপরাজ্যপালের মতো অনেকেই। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও সকালের দিকেই ভোট দেন। সেই তালিকায় ছিলেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভিও। এদিনের রায় ইভিএম বন্দি হওয়ার পর তা খোলা হবে ৮ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+