গুজরাত নির্বাচন ২০২২: সোনিয়া-খাড়গের উপস্থিতিতে কংগ্রেসের প্রথম তালিকা! গুরুত্ব পুরনো নেতাদেরও
দুদিন আগে নির্বাচন কমিশন এবারের গুজরাত বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে। ১ ও ৫ নভেম্বর দু-দফায় এই নির্বাচন হবে। সরকারি দল অর্থাৎ বিজেপি না পারলেও কংগ্রেস এদিন তাদের ৪৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
দুদিন আগে নির্বাচন কমিশন এবারের গুজরাত বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে। ১ ও ৫ নভেম্বর দু-দফায় এই নির্বাচন হবে। সরকারি দল অর্থাৎ বিজেপি না পারলেও কংগ্রেস এদিন তাদের ৪৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

সোনিয়া-খাড়গের উপস্থিতিতে কংগ্রেসের প্রথম তালিকা
এদিন কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের আগে মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এছাড়াও অন্য নেতারা অবশ্য এআইসিসির দফতরে শারীরিকভাবে উপস্থিত ছিলেন।

বিধানসভা নির্বাচনে কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রার্থীরা
প্রথ প্রার্থী তালিকায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম রয়েছে। গুজরাত কংগ্রেসের প্রাক্তন প্রধান অর্জুন মোধওয়াদিয়াকে প্রার্থী করা হয়েছে পোরবন্দর থেকে। গান্ধীনগর দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে হিমাংশু প্যাতেলকে। হিতেশভাই ভোরাকে প্রার্থী করা হয়েছে রাজকোট দক্ষিণ থেকে।

মিলিয়ে মিশিয়ে প্রার্থী
কংগ্রেসের প্রথম তালিকায় ১০ জন প্যাটেল বা পাটিদার, ১১ জন আদিবাসী, ১০ জন ওবিসি এবং ৫ জন তফশিলি জাতির প্রার্থী রয়েছেন। প্রথম প্রার্থী তালিকায় ৭ জন মহিলা রয়েছে। বেশ কয়েরজন প্রাক্তন বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়েছে।

পুরনোদেরও গুরুত্ব
- কংগ্রেসের প্রার্থী তালিকায় পুরনোদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। ঝালোগ আসনে বর্তমান বিধায়ক ভাবেশ কাটারার পরিবর্তে মিতেশ গড়াসিয়াকে প্রার্থী করেছে কংগ্রেস। গরাসিয়া ২০১২-২০১৭-তে বিধায়ক ছিলেন।
- প্রার্থী করা হয়েছে ভদোদরার কংগ্রেস নেতা নরেন্দ্র রাভাতের স্ত্রী এবং বিজেপি শাসিত কর্পোরেশনের বিরোধী নেতা অমি রাভাতকে। তাঁকে সায়াজিগঞ্জ আসনে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে জাসদন আসনে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভোলাভাই গোহেলকে ফের দলের টিকিট দেওয়া হয়েছে। ২০১৭-তে টিকিট না পাওয়া তিনি বিজেপিতে গিয়ে পরের বছরেই পুরনো দলে ফেরত এসেছিলেন।
- ভাবনগরের মহুয়া আসনের প্রাক্তন বিজেপি বিধায়ক কানুভাই কালসারিয়াকে প্রার্থী করেছে কংগ্রেস। ২০১৭-র নির্বাচনে তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির রাঘব মাকওয়ানার কাছে প্রায় ৫ হাজার হেরে যান।
- ২০১৭-র নির্বাচনে হেরে যাওয়া প্রাক্তন বিধায়ক ধীরুভাই ভিলকে শঙ্কেদা (তফশিলি উপজাতি) আসনে প্রার্থী করেছে কংগ্রেস।

গুজরাতে ২ দফায় ভোট
গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন গুজরাতে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে। দুই দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন যথাক্রমে ১৪ ও ১৭ নভেম্বর। গুজরাতের প্রথম দফায় নির্বাচন হবে ১ ডিসেম্বর ৮৯ টি আসনে। দ্বিতীয় দফায় নির্বাচন হবে ৫ ডিসেম্বর, ৯৩ টি আসনে। ৮ ডিসেম্বর ভোটগণনা। গুজরাতে বিজেপি ক্ষমতায় রয়েছে প্রায় ২৫ বছরের মতো। উল্লেখ করা প্রয়োজন, বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী বলে দাবি করা আম আদমি পার্টি এবারের নির্বাচনে এখনও পর্যন্ত ১১৮ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আপ।












Click it and Unblock the Notifications