লাইফ বোট নিয়ে মচ্ছু নদীতে ঝাঁপ বিজেপি নেতার, মোরবি কাণ্ডের পর ভোটের টিকিট দিয়ে পুরস্কৃত করল গেরুয়া শিবির

লাইফ বোট নিয়ে মচ্ছু নদীতে ঝাঁপ বিজেপি নেতার, মোরবি কাণ্ডের পর ভোটের টিকিট দিয়ে পুরস্কৃত করল গেরুয়া শিবির

বিধানসভা ভোটের মুখে মোরবি কাণ্ডে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। একের পর এক গাফিলতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। সেকারণে মোরবি কেন্দ্রটি নিয়ে েকটু বেশি সচেতন ছিল বিজেপি। সেকারণে এই কেন্দ্রে আর পুরনো বিধায়কে আস্থা রাখেনি গেরুয়া শিবির। প্রার্থী করা হয়েছে নতুন মুখকে। তাঁকে মোরবি বিপর্যয়ের দিন নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার প্রক্রিয়ায় সামিল হয়েছিলেন।

 মোরবি কাণ্ডের পর ভোটের টিকিট দিয়ে পুরস্কৃত করল গেরুয়া শিবির

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিজেপি নেতা কান্তিলাল অমরুতার সেই উদ্ধারকাজের ভিডিও। তাতে দেখা গিয়েছে মোরবি ব্রিজ ভেঙে পড়ার পর উদ্ধারকারীদের সঙ্গে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েছেন। লালরঙের লাইফবোট পরে উদ্ধার প্রক্রিয়ায় সামিল হয়েছিলেন তিনি। তারপরে বিজেপির অন্দরেও বেশ প্রশংশিত হয়েছিলেন তিনি।

মোরবি বিপর্যয়ের ক্ষত ভরতে শেষে সেই অমরুতাতেই আস্থা রেখেছেন অমিত শাহরা। সেকারণে মোরবির কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। বিরোধীরা এই নিয়ে কটাক্ষ করেছেন। তাঁরা পাল্টা নিশানা করে বলেছেন তার জন্য মোরবি বিপর্যয়ের ক্ষত ভরাট করতে পারবেন না বিজেপি সরকার। ভারতীয় জনতা পার্টি আবার তাঁদের সিদ্ধান্তের সমর্থনে জানিয়েছেন । অমরুতা তাঁদের অনেকদিনের সক্রিয় কর্মী। তাই তাঁকে টিকিট দিয়েছেন তাঁরা। অর সঙ্গে মোরবি বিপর্যয়ের উদ্ধারকাজের কোনও সম্পর্ক নেই।

ছটপুজোর দিন রাতে গুজরাতের মোরবিতে মচ্ছুনদীর উপর শতাব্দী প্রাচীন ব্রিজ ভেঙে পড়ে। তাতে ১৩২ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন শতাধিক। সেসময় গুজরাতেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর উপস্থিতিতে েই বিপর্যয়ের ঘটনায় চরম চাপে পড়েছে বিজেপি। তদন্তে একের পর এক গাফিলতির ছবি ধরা পড়েছে। সংস্কারের পর ৫ দিন আগেই সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মোরবি ব্রিজের দরজা। তারমধ্যেই এই বিপর্যয়। অভিযোগ কোনও পিটনেস সার্টিফিকেট ছাড়াই ব্রিজ খুলে দেওয়া হয়েছিল। যাঁদের ব্রিজ মেরামতির দায়িত্ব দেওয়া হয় তাঁদের ব্রিজ নির্মাণের কোনও অভিজ্ঞতাই আগে থেকে ছিল না। পুরনো কেবল না বদলে কেবল রাস্তা মেরামত করে খুলে দেওয়া হয়েছিল ব্রিজটি। ৫০ জনের বার বহনের ক্ষমতা থাকা ব্রিজে চেপেছিলেন ৫০০ জন। অতিরিক্ত ভারের কারণেই ব্রিজটি ভেঙে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+