Gujarat election 2022: ২০ বছর আগের কংগ্রেসের মতোই প্রচার বিজেপির! বড় ভূমিকা যোগী রাজ্য উত্তরপ্রদেশের

গুজরাতের প্রথম দফার নির্বাচনের শেষ পর্যায়ের প্রচার চলছে। প্রধানমন্ত্রী মোদীর রাজ্যে দলের জয় অব্যাহত রাখতে প্রচারে অংশ নিয়েছেন বিজেপির শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অংশ নিয়েছেন দলের জাতীয় নেতারাও। বিভিন্ন সমীক্ষায় বিধ

গুজরাতের প্রথম দফার নির্বাচনের শেষ পর্যায়ের প্রচার চলছে। প্রধানমন্ত্রী মোদীর রাজ্যে দলের জয় অব্যাহত রাখতে প্রচারে অংশ নিয়েছেন বিজেপির শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অংশ নিয়েছেন দলের জাতীয় নেতারাও। বিভিন্ন সমীক্ষায় বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলা হলেও প্রচারে কোনও খামতি রাখতে রাজি নয় গেরুয়া শিবির।

২০০২-এ মোদী কার্যত একাই হারিয়েছিলেন কংগ্রেসকে

২০০২-এ মোদী কার্যত একাই হারিয়েছিলেন কংগ্রেসকে

২০০২-এ গুজরাতে বিধানসভা নির্বাচন হয়েছিল দাঙ্গার পটভূমিতে, গোধরায় ট্রেনে আগুন লাগানোর পরে। এছাড়াও সেই নির্বাচন হয়েছিল অক্ষরধামে সন্ত্রাসবাদী হামলার পরে। তদন্তকারীরা বলেছিলেন দাঙ্গার ঘটনার প্রতিশোধ হিসেবে সেই হামলা হয়েছিল। অন্যদিকে নরেন্দ্র মোদী কার্যত একাই হারিয়ে দিয়েছিলেন কংগ্রেসকে। সেই সময় তাঁকে হিন্দুদের হৃদয় সম্রাট বলেই মন্তব্য করেছিলেন অনেকে। ভোটের আগে তিনি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গৌরবযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় নরেন্দ্র মোদী প্রচারে আক্রমণ করেছিলেন সংখ্যালঘুদের লক্ষ্য করে। এছাড়াও তাঁর বড় লক্ষ্য ছিলেন সোনিয়া গান্ধী। তাঁকে ইতালীয় বংশোদ্ভূত কংগ্রেস সভাপতি বলে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী।

কংগ্রেসের অন্তত ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জাতীয় নেতারা ব্যর্থ হয়েছিলেন

কংগ্রেসের অন্তত ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জাতীয় নেতারা ব্যর্থ হয়েছিলেন

২০০২ সালে অবশ্য কংগ্রেসের এখনকার অবস্থার সঙ্গে কোনওভাবেই তুলনীয় ছিল না। কংগ্রেসর শাসনাধীন অন্তত ছটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রচারে অংশ নিয়েছিলেন। প্রচারে অংশ নিয়েছিলেন কংগ্রেসের জাতীয় নেতারাও। কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন রাজস্থানের অশোক গেহলট, মহারাষ্ট্রের বিলাসরাও দেশমুখ, কর্নাটকের এসএম কৃষ্ণ, ছত্তিশগড়ের অজিত যোগী, মধ্যপ্রদেশের দিগ্বিজয় সিং, দিল্লির শীলা দীক্ষিতের মতো নেতানেত্রীরা। যদিও কংগ্রেসের সেই প্রচার দলকে সাহায্য করেনি। বিপুল ভোটে জয়লাভ করেছিল বিজেপি।

পর্যুদস্ত হয়েছিল কংগ্রেস

পর্যুদস্ত হয়েছিল কংগ্রেস

২০০২ সালের বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছিল কংগ্রেস। ১৮২ টি আসনের মধ্যে ১২৭ টি আসন পেয়েছিল কংগ্রেস। দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস পেয়েছিল ৫১ টি আসন। দুটি আসন পেয়েছিল নির্দল এবং বাকি দুটি পেয়েছিল সংযুক্ত জনতা দল।

 বিজেপির প্রচার ২০ বছর আগের কংগ্রেসের মতো

বিজেপির প্রচার ২০ বছর আগের কংগ্রেসের মতো

গত দু-সপ্তাহ ধরে গুজরাতে ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিজেপির এই প্রচারকে ২০ বছর আগের কংগ্রেসের প্রচারের সঙ্গে তুলনা করছেন। তবে তার মধ্যে বিশেষত্ব গল উত্তর প্রদেশ থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী গুজরাতে বিজেপির প্রচারে অংশ নিয়েছেন। রামমন্দির আন্দোলন শুরুর সময় থেকেই গুজরাতের সঙ্গে উত্তর প্রদেশের সম্পর্ক বেশ গভীর। আর এই উত্তর প্রদেশে এই বছরের শুরুর দিকে বিধানসভা ভোটে জিতে বিজেপি সেখানে ফের ক্ষমতায় এসেছে।
জানা গিয়েছে, উত্তর প্রদেশ থেকে অন্তত ১৬০ জন বিজেপি নেতা-কর্মী গুজরাতে গিয়ে প্রচারে অংশ নিয়েছেন। প্রচার করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আক্রমণাত্মক প্রচারে তিনি গুজরাত মডেলের পক্ষে যুক্তি খাঁড়া করেছেন। যোগী আদিত্যনাথ এমন সব জায়গায় প্রচার করেছেন, যেখানে বিজেপি খুব কম ব্যবধানে হেরেছে কিংবা জিতেছে কিংবা যেখানে বড় সংখ্যায় মুসলিম ভোটার রয়েছেন। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য গুজরাতের হিন্দিভাষী এলাকায় সভা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+