Gujarat CM Oath Ceremony: দ্বিতীয়বারের জন্যে নরেন্দ্র-গড়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভুপেন্দ্র

আর এরপরেই জয়ী বিধায়কদের সর্বসম্মতিক্রমে ভূপেন্দ্র প্যাটেলকে (Gujarat CM) তাঁদের নেতা নির্বাচিত করেছেন। আর এরপরেই আজ সোমবার গুজরাতে দ্বিতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী (CM Oath Ceremony) হিসাবে শপথ নিলেন ভুপেন্দ্র প্যাটেল।

Gujarat CM Oath Ceremony: গত ৮ ডিসেম্বর গুজরাতের বুকে বিপুল জয় পেয়েছে বিজেপি। আর এরপরেই জয়ী বিধায়কদের সর্বসম্মতিক্রমে ভূপেন্দ্র প্যাটেলকে (Gujarat CM) তাঁদের নেতা নির্বাচিত করেছেন। আর এরপরেই আজ সোমবার গুজরাতে দ্বিতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী (CM Oath Ceremony) হিসাবে শপথ নিলেন ভুপেন্দ্র প্যাটেল।

নরেন্দ্র-গড়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভুপেন্দ্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই এই শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে (Oath Ceremony) উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা।

গুজরাতের ১৮ তম মুখ্যমন্ত্রী হিসাবে এদিন শপথ নেন ভুপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের নতুন সচিবালয়ের কাছে হেলিপ্যাড মাঠে শপথের জন্যে বিশেষ মঞ্চ তৈরি করা হয়। সেখানেই রাজ্যপাল আচার্য দেবব্রত মুখ্যমন্ত্রী হিসাবে ভুপেন্দ্রকে শপথ বাক্য পাঠ করান। একই সঙ্গে আরও ১৬ জন বিধায়ক এদিন শপথ গ্রহণ করেন।

তবে এখনও মন্ত্রিসভাতে কে কোন দফতর পাবেন সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই ভুপেন্দ্র'র তৈরি নয়া টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী তাঁর এক টুইটে লেখেন, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্যে ভুপেন্দ্র প্যাটেলকে অনেক শুভেচ্ছা। এমনকি মন্ত্রী হওয়ার জন্যে যারা শপথ নিয়েছেন তাঁদেরকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। গোটা দলের মধ্যে যথেষ্ট উদ্যাম এবং উচ্ছ্বাসের কথা উল্লেখ করে মোদী তাঁর টুইটে লিখেছেন, গুজরাতকে আরও উচ্চতায় নিয়ে যাবে এই টিম।

গত ২৭ বছর ধরে গুজরাতের ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার কার্যত বিরোধীরা বিজেপি গড়ে পরিবর্তনের আওয়াজ তোলেন। কিন্ত্য প্রবল গেরুয়া ঝড়ে কার্যত দাঁড়াতেই পারেনি বিরোধীরা। কার্যত রেকর্ড তৈরি হয়েছে গুজরাতের বুকে। ১৮২ টি আসনের মধ্যে ১৫৬টি আসন পেয়ে বিপুল ভোটে হয় পান ভুপেন্দ্র। আর এরপরেই মোদী বলেন, রেকর্ড ভাঙার রেকর্ড তৈরি হচ্ছে। তবে ভুপেন্দ্রের জয়ের জন্যে এবার নরেন্দ্র কতটা পরিশ্রম করেছিলেন সেই বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সে রাজ্যে মানুষ এবং কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে মুখ্যমন্ত্রী পদপ্রারথী হিসাবে ভুপেন্দ্রও কার্যত রেকর্ড ভোট পান। প্রায় ২ লাখ ভোটে হয় পান তিনি। যা রেকর্ড বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, বিধানসভা ভোটের আগেই গুজরাতে ঘুঁটি বদল করে বিজেপি। বিজয় রুপানিকে সরিয়ে রাতারাতি মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসা হয় ভুপেন্দ্র প্যাটেলকে। আর তাঁর উপরেই গুজরাতের মানুষ যে ভরসা রাখল তা স্পষ্ট ভোটের ফলাফলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+