ভারতে XE ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস! মোদী-শাহের রাজ্য গুজরাতে প্রথম রোগীর হদিশ

দেশে প্রাপ্ত বয়স্কদের সবার জন্য করোনার (coronavirus) বুস্টার ডোজের (booster dose) জন্য শুক্রবার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। তবে তা নিতে হবে বেসরকারি ক্ষেত্র থেকে অর্থাৎ টাকা দিয়ে। আর তার পরের দিনই গুজরাতে (gujarat) এক

দেশে প্রাপ্ত বয়স্কদের সবার জন্য করোনার (coronavirus) বুস্টার ডোজের (booster dose) জন্য শুক্রবার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। তবে তা নিতে হবে বেসরকারি ক্ষেত্র থেকে অর্থাৎ টাকা দিয়ে। আর তার পরের দিনই গুজরাতে (gujarat) এক XE ভ্যারিয়েন্ট (varient) আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমনটাই খবর প্রকাশিত হয়েছে।

গুজরাতে এক্সই ভ্যারিয়েন্ট আক্রান্তের হদিশ

গুজরাতে এক্সই ভ্যারিয়েন্ট আক্রান্তের হদিশ

গুজরাতে এক্সই ভ্যারিয়েন্ট আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। সরকারের এক পদস্থ কর্তা সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। তবে এক্সই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের থেকে বেশি সংক্রামক হলেও খুব বেশি গুরুতর নয়, জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গুজরাতের নমুনা এনসিডিসিতে পাঠানো হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্তা জানিয়েছেন, মুম্বইয়ের নমুনার থেকেও গুজরাতের এই নমুনার সংজ্ঞা এক্সই ভ্যারিয়েন্টের খুব কাছাকাছি।

ল্যাব প্রধান মন্তব্যে অস্বীকার

ল্যাব প্রধান মন্তব্যে অস্বীকার

গুজরাতের আইএনএসএসিওডি এবং গুজরাত বায়োটেকনোলজি সেন্টারের তরফে এই ভ্যারিয়েন্টের সম্পর্কে নিশ্চিত করা হলেও, গুজরাত বায়োটেকনোলজি সেন্টারের প্রধান মাধবী যোশী সংবাদ মাধ্যমের সামনে এব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। এছাড়াও যিনি এক্সই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, তাঁর সঙ্গেও সংবাদ মাধ্যমের কোনও যোগাযোগ এখনও হয়নি।

মুম্বইয়ের ঘটনা নিশ্চিত করেনি স্বাস্থ্যমন্ত্রক

মুম্বইয়ের ঘটনা নিশ্চিত করেনি স্বাস্থ্যমন্ত্রক

গত সপ্তাহেই বৃহন্মুম্বাই পুরসভার পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নেওয়া স্যাম্পেল থেকে এক্সই ভ্যারিয়েন্টের কথা বলা হলেও, স্বাস্থ্যমন্ত্রকের তরফে জিনোম সিকোসেন্সিং-এ এব্যাপারে নিশ্চিত করা হয়নি। বৃহন্মুম্বাই পুরসভা এলাকায় সম্ভাব্য XE সংক্রামক বলে যাঁকে চিহ্নিত করা হয়েছিল, তাঁর দুটি ভ্যাকসিন আগেই নেওয়া ছিল। ভারতের আসার পরে তাঁর রিপোর্ট ছিল নেগেটিভ। কিন্তু ২ মার্চ পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই তাঁকে আলাদা করে দেওয়া হয়েছিল। তবে পরের দিনই তাঁর পরীক্ষায় ফের নেগেটিভ রিপোর্ট আসে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

বিশ্বস্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

মিউটেশনের কারণে গত দুই বছরে করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টের কথা সামনে এসেছে। অতি বিরল পরিস্থিতিতে রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্টের বিষয়টি সামনে এসেছে। যেমন ওমিক্রনের BA1 এবং BA2 সাবটাইপ মিলে একটি রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে।
বর্তমানের এক্সই ভ্যারিয়েন্ট নিয়ে সাধারণে মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। কেননা বিশ্বস্বাস্থ্য সংস্থা এর ব্যাপক সংক্রমক ক্ষমতা নিয়ে জানিয়েছে। এছাড়াও বিজ্ঞানীরা অফর সার্সকভ ২ রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্টের খোঁজ পেয়েছেন বলে জানা গিয়েছে। XE ছাড়াও XD, XF সংক্রমণ ছড়াচ্ছে। শেষের দুটি ডেল্টা এবং ওমিক্রনের সংমিশ্রণে তৈরি হয়েছে।
ইতিমধ্যএ বিশ্বের XE ভ্যারিয়েন্টের ৬০০ টির মতা ঘটনা প্রকাশিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+