কমছে উদ্বেগ, স্থিতিশীল গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি! ২৪ ঘন্টা থাকছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে
ভালো আছেন গুজরাটের মুখ্যমন্ত্রী, ২৪ ঘন্টা থাকছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। যদিও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও আগামী ২৪ ঘন্টা আহমেদাবাদের হাসপাতালে তাঁকে নজরে রাখছেন চিকিৎসকরা। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ভদোদরার নিজামপুরে পুরভোটের প্রচার উপলক্ষ্যে বক্তব্য রাখছিলেন বিজয় রূপানি। কিছুক্ষণ বক্তব্য রাখার পরই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন ৬৪ বছরের এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

গুজরাট বিজেপির প্রধান সি আর পাতিল বলেন, বেশ কয়েকদিন ধরেই রূপানির শরীর ভালো যাচ্ছিল না। গতকাল আচমকা রক্তটাপ কমে যাওয়ার কারণেই এই বিপত্তি বলে জানান তিনি। তবে সংজ্ঞা হারানোর কিছুক্ষণ পরেই যদিও সুস্থ হয়ে উঠতে শুরু করেন তিনি। পরে নিজ গাড়িতেই বাসভবনে ফেরেনয। যদিও তারপরেও যে উদ্বেগ কাটছে না তা তাঁর পরিবারের সদস্যদের কথাতেই স্পষ্ট। শারীরিক অসুস্থতা পুরোপুরি না কমলে গতকালই তাঁকে বাড়ি থেকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিজয় রূপানির শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আহমেদাবাদের হাসপাতালের চিকিৎসকরা জানান, ক্লান্তি ও ডিহাইড্রেশনের কারণেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন রুপানীজি। আমরা বর্তমানে শরীরের তাঁর সম্পূর্ণ চেক-আপ করেছি। সন্দেহজনক বিষয়গুলি নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যরাও পর্যালোচনা করেছেন। তবে আপাতত তিনি ভালোই আছেন। সমস্ত পরীক্ষার রিপোর্টেই বিশেষ উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। তবে শুধুমাত্র পর্যবেক্ষণের জন্যই আগামী ২৪ ঘন্টা তাঁকে হাসপাতালে রাখা হবে।”












Click it and Unblock the Notifications