বড় রদবদলের মুখে গুজরাতের মন্ত্রিসভা, রূপানির পর সরানো হতে পারে উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলকেও
বড় রদবদলের মুখে গুজরাতের মন্ত্রিসভা, রূপানির পর সরানো হতে পারে উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলকেও
বিজয় রূপানির পদত্যাগের পর থেকেই বাড়ছিল জল্পনা।রূপাণীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর পরে গুজরাতে বিজেপি সরকারের মন্ত্রিসভা থেকেও আরও বেশ কয়েক জন প্রবীণ নেতা বাদ পড়তে পারেন তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। সূত্রের খবর, এবার খাঁড়া নামতে চলেছে গুজরাতের উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের উপর। এদিকে ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা ভূপেন্দ্র প্যাটেল। সোমবারই শপথ নেন তিনি।

রদবদল ঘটতে পারে গুজরাতের মন্ত্রিসভায়
নতুন মুখ্যমন্ত্রী মসনদের বসার একদিনের মধ্যেই এবার বড় রদবদল ঘটতে চলেছে গুজরাতের মন্ত্রিসভায়। ২০২২-এর ডিসেম্বরে গুজরাত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের কাজে গতি আনতে বেশ কিছু নতুন মুখ নিয়ে আসা হতে পারে এই ইঙ্গিত আগেই দিয়েছিল গেরুয়া নেতৃত্ব। এবার সেই কাজ দ্রুত বাস্তবায়িত করতে মাঠে নেমে পড়েছে রাজ্য নেতৃত্ব।

প্রশ্ন উঠছে আর কোন কোন নেতাকে নিয়ে
এদিকে বিজয় রূপানির সরে যাওয়ার পর থেকেই বিজেপির প্রবীণ নিতিন প্যাটেল ছাড়াও ভূপেন্দ্র সিং চুরাসমা, আরসি ফালদু এবং কৌশিক প্যাটেলের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। নতুন মন্ত্রিসভায় যে তাদের জায়গা পাওয়া আর সম্ভব নয়, তা এবার স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু একাধিক বর্ষীান নেতাদের পদ থেকে সরালে যে দলের অভ্যন্তরে নতুন করে ক্ষোভের বাতাবরণ তৈরি হতে পারে তা নিয়েও শুরু থেকে চিন্তায় বিজেপি। তাই সবদিক বিবেচনা করেও নতুন সিদ্ধান্ত নেওয়া পথে হাঁটছে পদ্ম শিবির।

চাপ বাড়ছে বিজেপির অন্দরেও
এমন পরিস্থিতিতে পুরনো মন্ত্রীদের রাজি করিয়ে তাদের খুশি রাখার জন্য দল সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে পাতিদার সম্প্রদায় থেকেই নতুন মুখ হিসাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছে ভূপেন্দ্র প্যাটেল। কিন্তু এই পাতিদার সম্প্রদায়েই আবার বড় প্রভাব রয়েছে নিতিন প্যাটেলের। এমনকী রূপানি সরে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন তিনিই হবে পরবর্তী মুখ্যমন্ত্রী। যদিও ভূপেন্দ্র সে জায়গা পাওয়ায় খোলাখুলি ক্ষোভ প্রকাশ করেছেন নিতিন। তাতেও চাপ বেড়েছে বিজেপির অন্দরে।

ক্ষোভ প্রশমনের চেষ্টায় বিএল সন্তোষ
এদিকে বিজেপির ইনচার্জ ভূপেন্দ্র যাদব এবং সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ সম্প্রতি গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, নিতিন প্যাটেল এবং ভূপেন্দ্র সিং চুরাসামার সঙ্গে বৈঠক সারেন বলে জানা যায়। তাদের ক্ষোভ অসন্তোষ দূর করতে, বর্তমানে মনের ভাব বুঝতেই এই আয়োজন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে তাতে কাজ কতটা হয়েছে তা এখনও জানা যায়নি।

নয়া মন্ত্রিসভায় দেখা যেতে পারে কোন কোন নতুন মুখ
অন্যদিকে বাচ্চু খবর, ভাসান আহির, কিশোর কানানি, ধর্মেন্দ্রসিংহ জাদেজা, বিভাবরী দাভে এবং কুনভারজি বাভালিয়ার মতো নেতৃত্বও গুজরাত মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বলে শোনা যাচ্ছে। সেই জায়গায় নতুন মুখ হিসাবে দায়িত্ব পেতে পারেন গণপতি সিং ভাসাভা, প্রদীপ সিং জাদেজা, জয়েশ রাদাদিয়া, দিলীপ ঠাকুর, ঈশ্বর প্যাটেল এবং আরসি ফালদু রায় নয়া মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে খবর।












Click it and Unblock the Notifications