রাস্তায় মহিলা নেত্রীকে ফেলে বিজেপি নেতার ব্যাপক মারধর গুজরাতে! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিজেপি বিধায়ক বলরাম থওয়ানির দফতরে একটি স্থানীয় ঘটনার বিষয়ে কথা বলতে যান এনসিপি নেত্রী নীতু তেজওয়ানি। এরপর শুরু হয় দুই পক্ষের বচসা।

বিজেপি বিধায়ক বলরাম থওয়ানির দফতরে একটি স্থানীয় ঘটনার বিষয়ে কথা বলতে যান এনসিপি নেত্রী নীতু তেজওয়ানি। এরপর শুরু হয় দুই পক্ষের বচসা। আর সেই বচসা এতদূর গড়ায় যে রাস্তায় মধ্যে মহিলা নেত্রী নীতু তেজওয়ানিকে ফেলে মারধর করেন বিজেপি নেতা বলরাম। গোটা ঘটনা নিয়ে ব্যাপক সরগরম মোদী রাজ্য গুজরাতের রাজনীতি। আর গুজরাতের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসে গিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে , বলরাম থওয়ানি ওই মহিলা নেত্রী নীতুকে রাস্তায় নিয়ে আসেন দফতর থেকে। দুই পক্ষের ধ্বস্তাধ্বস্তির জেরে মহিলা পড়ে যান রাস্তায়। আর তা সত্ত্বেও তাঁকে ধরে মারধর চালানো হয়েছে। গোটা ঘটনায় নীতপর তরফে অভিযোগ জানানো হয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।

নীতুর দাবি

নীতুর দাবি

নীতুর দাবি, তাঁকে রাস্তায় ফেলে লাথি মারতে মারতে নৃশংসভাবে মারধর চালানো হয়েছে। এমন পরিস্থিতি নিয়ে রীতিমতো মোদীর শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন নীতু। তাঁর প্রশ্ন বিজেপির রাজত্বে মহিলারা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠতেই থাকছে।

আপাতত, গুজরাতের এনসিপি নেত্রী নীতুকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তাঁর অভিযোগ, শুধু বিজেপি নেতা একা নন, তাঁর সঙ্গে বিজেপি কর্মীরাও তাঁকে ব্যাপক মারধর করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+