অমিত শাহের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার তিস্তা শীতলওয়াড়, নিয়ে যাওয়া হচ্ছে গুজরাতে
অমিত শাহের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার তিস্তা শীতলওয়াড়, নিয়ে যাওয়া হচ্ছে গুজরাতে
গুজরাত দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুপ্রিম কোর্ট শুক্রবার ক্লিনচিট দিয়েছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গুজরাতের এটিএস তিস্তা শীতলওয়াড়কে গ্রেফতার করে। তিস্তা শীতলওয়াড়ের স্বেচ্ছাসেবী সংস্থায় বিদেশী তহবিল সংগ্রহে গড়মিল রয়েছে বলে এটিএস অভিযোগ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই তিস্তা শীতলওয়াড়কে গুজরাত এটিএসের গ্রেফতার বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিস্তা শীতলওয়াড়ের আইনজীবী জানিয়েছেন, পুলিশকর্মীরা বাড়িতে ঢুকে তাঁকে লাঞ্ছিত করেন। তাঁকে গ্রেফতার করে পুলিশ প্রথমে সান্তাক্রুজ থানায় নিয়ে যায়। সেখান থেকে তিস্তা শীতলওয়াড়কে আহমেদাবাদ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। শনিবার দুপুর তিনটে নাগাদ তিস্তা শীতলওয়াড়কে মুম্বইয়ে তাঁর জুহুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রথমে তাঁকে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় যাওয়া হয়। সেখান থেকে তাঁকে গুজরাতের আহমেদাবাদ থানায় নিয়ে যাওয়া হয়। সিটিজন অফর জাস্টিস অ্যান্ড পিস নামক একটি সংস্থার সম্পাদক শীতলওয়াড়। এই সংস্থাটি মূলত গুজরাত দাঙ্গায় বেঁচে যাওয়া সাধারণ মানুষকে আইনি সাহায্য দিয়ে থাকে।
তিস্তা শীতলওয়াড়কে গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে অমিত শাহ তাঁর সমালোচনা করেছিলেন। এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি অন্য কারও নির্দেশে কাজ করছেন। অনেক ভুক্তভুগী হলফনামায় স্বাক্ষর করেছেন। কিন্তু তারা জানতেন না, কোথায় স্বাক্ষর করছেন। এর নেপথ্যে রয়েছে তিস্তা শীতলওয়াড়ের এনজিও বলে অমিত শাহ অভিযোগ করেন। ইউপিএ সরকারের সময় তিনি অনেক সাহায্য পেয়েছিলেন। তিনি জাকিয়া জাফরির অনুভূতি ব্যবহার করে প্রতিশোধ নিতে চেয়েছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রী মন্তব্য করেন।
অমিত শাহ বলেন, 'সুপ্রিম কোর্টের রায় আমি তাড়াহুড়ো পড়েছি। সেখানে স্পষ্টভাবে তিস্তা শীতলওয়াড়ের নাম উল্লেখ রয়েছে। তাঁর একটি এনজিও ছিল। সেটি সমস্ত থানায় বিজেপি কর্মীদের নাম জড়িয়ে অভিযোগ জমা করেছিল। কিছু সংবাদমাধ্যম এমনভাবে তা প্রচার করেছিল, সবাই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেছিলেন।'
Gujarat ATS detained and took activist Teesta Setalvad to Santacruz police station in Mumbai pic.twitter.com/X72wZ1pyee
— ANI (@ANI) June 25, 2022
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে অমিত শাহ বলেন, গণতন্ত্রে সংবিধানকে কীভাবে সম্মান করা উচিত, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে উদাহরণ হয়ে থাকবেন মোদী। অভিযোগ উঠেছে, মোদী নাকি দাঙ্গা থামানোর জন্য পুলিশকে কোনও নির্দেশ দেননি। অমিত শাহ বলেন, বিজেপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিছু সাংবাদিক, কিছু এনজিও গুজরাত দাঙ্গা নিয়ে মিথ্যা প্রচার চালায়। একটা শক্তিশালী ইকো সিস্টেম ছিল। তাই এই মিথ্যাকে সবাই সত্যি বলে বিশ্বাস করেন।












Click it and Unblock the Notifications