গুজরাত এটিএস ও উপকূলরক্ষী বাহিনীর হানা! উদ্ধার ৫০০ কোটির ড্রাগ
পোরবন্দরের কাছে মাঝ সমুদ্রে উদ্ধার প্রায় ১০০ কেজি ড্রাগ। আন্তর্জাতিক বাজারে এই ড্রাগের মূল্যয় প্রায় ৫০০ কোটি টাকা। নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালায় গুজরাত এটিএস এবং উপকূলরক্ষী বাহিনী।
পোরবন্দরের কাছে মাঝ সমুদ্রে উদ্ধার প্রায় ১০০ কেজি ড্রাগ। আন্তর্জাতিক বাজারে এই ড্রাগের মূল্যয় প্রায় ৫০০ কোটি টাকা। নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালায় গুজরাত এটিএস এবং উপকূলরক্ষী বাহিনী। নয়জন আন্তর্জাতিক ড্রাগ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, পাচারকারীরা প্রায় ১০০ কেজি ড্রাগ নিয়ে দেশি নৌকায় পোরবন্দরের দিকে যাচ্ছিল। খবর পেয়েই হানা দেয় নিরাপত্তা বাহিনী। তাদেরকে দেখেই নৌকাটিকে আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়। যদিও ড্রাগ সুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। ড্রাগের মধ্যে হেরোইন রয়েছে বলে জানা গিয়েছে।
এটিএস এসিপি বিপি রোজিয়া বলেছেন পাকিস্তানের গদর বন্দর থেকে নৌকাটি রওনা দিয়েছিল। এটিএস সূত্রে খবর পাকিস্তানের হামিদ মালিক এই ড্রাগ পাচারের মাথা।












Click it and Unblock the Notifications