Gujarat Elections Result 2022: গুজরাত তুষ্টিকরণ-ফাঁপা প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে! জনগণকে অভিনন্দন শাহের

Gujarat Elections Result 2022: গুজরাত তুষ্টিকরণ-ফাঁপা প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে! জনগণকে অভিনন্দন শাহের

গুজরাতে বিপুল ভোটে জয় বিজেপির। ১৮২ টি আসনের মধ্যে তারা ১৫৮ টিতে জয় পেয়েছে কিংবা এগিয়ে রয়েছে। এই সংখ্যায় জয় গুজরাতের রাজনীতিতে রেকর্ড। বিজেপির এই ঐতিহাসিক জয়ে গুজরাটের জনগণকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 গুজরাতের জনগণকে অভিনন্দন

গুজরাতের জনগণকে অভিনন্দন

গুজরাতে বিজেপির এবারের জয়কে ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট বার্তায় তিনি গুজরাতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। সঙ্গে বলেছেন, এই জয়ের ফের প্রমাণ হয়ে গেল নরেন্দ্র মোদীর উন্নয়ন মডেলের ওপরে জনগণের বিশ্বাস অটুট রয়েছে।

ফাঁপা প্রতিশ্রুতি-তুষ্টিকরণের রাজনীতি প্রত্যাখ্যান

ফাঁপা প্রতিশ্রুতি-তুষ্টিকরণের রাজনীতি প্রত্যাখ্যান

অমিত শাহ আরও বলেছেন, গুজরাতের জনগণ এই এই জনাদেশের মাধ্যমে ফাঁপা প্রতিশ্রুতি, বিনামূল্যের উপহার এবং তুষ্টিকরণের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। প্রসঙ্গত এব্যাপারে কার্যত তিনি নাম না করে আপকেই নিশানা করেছেন। পঞ্জাবে সাফল্য পাওয়ার পরে গুজরাতেও আপ ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়াও শিশুদের শিক্ষায় ১০ হাজার টাকা, বেকার যুবকদের মাসে ৩ হাজার টাকা এবং মহিলাদের মাসে ১ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আপ। সব মিলিয়ে প্রত্যেক পরিবারকে প্রতিমাসে ৩০ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়ার কথা বলেছিল আপ।
অমিত শাহ বলেছেন, গুজরাত তাদেরই প্রত্যাখ্যান করেছে যারা ফাঁপা প্রতিশ্রুতি দিয়েছিল আর তুষ্টি করণের রাজনীতি করেছিল। অপর দিকে সাধারণ মানুষ বিজেপি এক বিপুল জনাদেশ দিয়েছে, যারা জনকল্যাণ এবং উন্নয়নের জন্য কাজ করেছে।

উন্নয়নের রেকর্ড ভেঙেছে গুজরাত

উন্নয়নের রেকর্ড ভেঙেছে গুজরাত

অমিত শাহ বলেছেন, গত দুই দশকে মোদীজির নেতৃত্বে গুজরাত উন্নয়নের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আর এজিন গুজরাতের মানুষ বিজেপিকে আশীর্বাদ করে জয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি বলেছেন বিজেপির এই জয়ই বলে দিচ্ছে নারী, যুবক, কৃষক, সবাই বিজেপির সঙ্গে রয়েছেন।

 অভিনন্দন জানিয়েছেন, দলের নেতাদের

অভিনন্দন জানিয়েছেন, দলের নেতাদের

লোকসভায় গান্ধীনগরের প্রতিনিধিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বিজেপির বিপুল জয়ে সাধারণ মানুষকে অভিনন্দন জানানোর পাশাপাশি দলের রাজ্য সভাপতি সিআর পাতিল, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং গলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও অভিনন্দন জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+