ভোটের আগের দিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির, পিছনে কীসের ইঙ্গিত
অবশেষে গুজরাত বিধানসভা ভোটের প্রথম দফার আগের দিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি।
হাজারো জল্পনার মাঝে অবশেষে গুজরাত বিধানসভা ভোটের প্রথম দফার আগের দিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এদিন বিকেল ৩টে নাগাদ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। প্রথমে ভাবা হয়েছিল বিজেপি কোনও ইস্তেহার প্রকাশ করে নির্বাচনী প্রতিশ্রুতি দেবে না। তবে শেষঅবধি চাপে পড়ে হলেও বিজেপি ইস্তেহার প্রকাশ করেছে।

১৯৮০ সালের পর গুজরাত নির্বাচনে বিজেপি লড়াই করেছে অথচ ইস্তেহার প্রকাশ করেনি, এমনটা হয়নি। তবে এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছিল। বিজেপির বক্তব্য ছিল, মোদী ও অমিত শাহ রাজ্যের জন্য কী করতে চান তা মানুষ জানেন। আর সেজন্যই আলাদা করে ইস্তেহার প্রকাশের প্রয়োজন নেই।
এই ঘটনা জানার পর কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েনি। গত সোমবার কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে। অথচ শাসক দল বিজেপির কোনও ইস্তেহার এতদিনে প্রকাশ পায়নি। গুজরাতের মানুষের প্রতি এই ঘটনায় বিজেপি অবমাননা করেছে বলে আক্রমণ করে কংগ্রেস। বিজেপির আসলে কোনও সদিচ্ছাই নেই গুজরাতবাসীর উন্নয়ন করার জন্য। এমন বলেই আক্রমণ করেন রাহুল গান্ধী।
অবশেষে বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। এদিন গুজরাতে বেশ কয়েকটি সভা রয়েছে বিজেপির। সেই সভার মূল আকর্ষণ নরেন্দ্র মোদী। অন্যদিকে রাহুল গান্ধীও গুজরাতে সভা করে বিজেপিকে আক্রমণ জারি রেখেছেন। শনিবার মোট ৮৯টি আসনে ভোটগ্রহণ হবে।












Click it and Unblock the Notifications